মহিলাদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য জেডিইউ নেতা শরদ যাদবের
ভোটের সম্মান মেয়েদের সম্মানের চেয়ে ঢের দামি" বললেন সংযুক্ত জনতা দলের প্রাক্তন প্রধান শরদ যাদব।
পাটনা, ২৫ জানুয়ারি : "ভোটের সম্মান মেয়েদের সম্মানের চেয়ে ঢের দামি"। নির্বাচন সংক্রান্ত এক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সংযুক্ত জনতা দলের প্রাক্তন প্রধান শরদ যাদব। এধরনের মন্তব্য করে আরও একবার বিতর্ক উস্কে দিলেন বিহারের এই প্রভাবশালী রাজনৈতিক নেতা। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাটনায় এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন।[শুধুমাত্র অসৎ ব্যক্তিদেরই পদ্ম পুরস্কার দেওয়া হয় : শরদ যাদব]
শরদ যাদব মন্তব্য করেন, "ব্যালট পেপারের সম্মন্ধে জানার দরকার রয়েছে...মেয়ের সম্মানের চাইতে ভোটের সম্মান ঢের দামি। মেয়ের সম্মান চলে গেলে গ্রাম আর এলাকার সম্মান যাবে মাত্র..কিন্তু ভোটের সম্মান একবার বিক্রি হয়ে গেলে দেশের সম্মান চলে যাবে।" তাঁর এই মন্তব্য আরও একবার মনে করিয়ে দেয় ভারতীয় রাজনীতির গো-বলয়ের আরেক রাজনৈতিক চরিত্র মুলায়ম সিং যাদবের এক পুরোনো মন্তব্য। প্রায় ২ বছর আগের উত্তর প্রদেশের মোরাদাবাদে এক জনসভায় তিনি ধর্ষণ প্রসঙ্গে বলেন ' ছেলেরা তো ছেলেই থাকবে.. ভুল হয়ে যায়.. তার জন্য কি ফাঁসির সাজা দিতে হবে তাদের..?'['২৫ বছরের আগে বিয়ে নয়' কেন একথা বলছেন বিহারের মুখ্যমন্ত্রী]

এদিকে, এদিনের এই বিতর্কিত মন্তব্য ছাড়াও বিহারের সাংসদ শরদ যাদব নির্বাচনে ব্যবহৃত অর্থবল প্রসঙ্গে জানান,' নির্বাচনী রাজনীতিতে অনেক বেশি করে প্রভাব খাটাচ্ছে অর্থবল,যা অত্যন্ত ভয়ঙ্কর'। এদিন তিনি এও জানান যে, তাঁর দলের কাছে অর্থাভাব থাকার জন্য উত্তর প্রদেশ নির্বাচনে লড়তে অনেক সমস্যা হচ্ছে তাঁদের।[নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে রডে শরীর এফোঁড়-ওফোঁড়, তবুও রক্ষা!]
পাশাপাশি ভারতের দক্ষিণের রাজ্য গুলির দিকে আঙুল তুলে তিনি বলেন ,সেখানে একজন নেতা সাংসদ বা বিধায়ক হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করেন এরসঙ্গে তিনি যোগ করেন, বর্তমানে 'ভোট কেনা বেচা' হয়, যা আগে ঘটত না বলে দাবি করেন তিনি।
দুর্নীতি প্রসঙ্গে তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, গোটা কংগ্রেস দলটাই দুর্নীতি কাণ্ডে ভরে রয়েছে, ২জি থেকে সিডাব্লিউজি পর্য়ন্ত চলছে একের পর এক দুর্নীতি। এত খারাপ অবস্থা তাদের আগে কখনও হয়নি।












Click it and Unblock the Notifications