Priyanka Gandhi: কাঁধ মিলিয়ে প্রতিবাদ! প্যালেস্তাইনের পর বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়ঙ্কা গান্ধী
Priyanka Gandhi Bag Row : প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে বিতর্কের মাঝেই এবার বাংলাদেশ লেখা ব্যাগ (Bangladesh) নিয়ে সংসদে ঢুকলেন প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস সাংসদের ব্যাগে বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা লেখা রয়েছে। সোমবারই বাংলাদেশ নিয়ে সংসদে ভাষণে সরব হয়েছিলেন প্রিয়ঙ্কা। কেন্দ্রের সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি তোলেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ।
সোমবার প্যালেস্তাইন (Palestine) লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। প্যালেস্তাইনের প্রতি সহানুভূতির বার্তা দিতে তরমুজ প্রতীক ব্যবহৃত হয়। প্রিয়ঙ্কার ব্যাগে ছিল সেই প্রতীক। এরপরই মুসলিম তোষণের (Appeasement) অভিযোগ তুলে প্রিয়ঙ্কার বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি (BJP)। গোটা ঘটনাকে পিতৃতন্ত্রের সঙ্গে জড়িয়ে ফেলেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কা বলেন, "আমি পিতৃতন্ত্রে (Patriarchy) বিশ্বাসী নই। যে কারণে আমি যা চাই তাই পড়তে পারি।" পাল্টা কটাক্ষ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও। প্রিয়ঙ্কাকে রাহুল গান্ধীর থেকেও বড় বিপর্যয় বলে আক্রমণ করেন মালব্য। আর তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার ব্যাগে বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা নিয়ে সংসদে ঢুকলেন প্রিয়ঙ্কা।
সোমবার লোকসভায় জিরো আওয়ারে প্রিয়ঙ্কা গান্ধী তাঁর ভাষণে বলেন, ঢাকার সঙ্গে কূটনৈতিক উপায়ে যোগাযোগ রেখে বাংলাদেশের হিন্দু (Bangladesh) ও খ্রিস্টানদের সুরক্ষা নিশ্চিত করুক কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে সরকারের উচিত সুর চড়ানো। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নিপীড়িতদের পাশে থাকা উচিত কেন্দ্রের।
#WATCH | Delhi: Opposition MPs carry placards and tote bags displaying messages against atrocities on minorities in Bangladesh, and protest at the Parliament premises. pic.twitter.com/WLTAmBmyL0
— ANI (@ANI) December 17, 2024
১৪০ কোটি ভারতীয়ের হয়ে প্রতিনিধিত্ব করতে সংসদে পাঠানো হয় সাংসদদের। কিন্তু সেখানে প্রিয়ঙ্কা গান্ধীর প্যালেস্তাইন লেখা ব্যাগ সমেত ঢোকা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে শাসকদল বিজেপি। প্রথমে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি সংসদে জয় প্যালেস্তাইন স্লোগান তুলেছিলেন। আর এবার সংসদে সরাসরি প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে হাজির প্রিয়ঙ্কা।
ব্যাগ নিয়ে প্রতিবাদ এই প্রথম নয়। এর আগে সংসদের বাইরে আদানি ইস্যুতে ব্যাগে প্রতিবাদের ভাষা লিখে সুর চড়িয়েছিল কংগ্রেস। মঙ্গলবার প্রিয়ঙ্কার বাংলাদেশ লেখা ব্যাগ দেখে অনুপ্রাণিত হয়ে বাকি বিরোধী সাংসদরাও সেই ব্যাগ হাতে প্রতিবাদ জানান।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের পাশে থাকার বার্তা দেওয়া হয় তাদের তরফে। কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে কংগ্রেস সাংসদদের স্লোগানে মুখরিত হয় সংসদের বাইরের চত্বর।












Click it and Unblock the Notifications