কর্নাটকে যৌন নির্যাতন বিতর্ক: রেভান্নার দেশ ছাড়ার পিছনে PM মোদীই, অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর
যৌন নির্যাতন বিতর্কে তোলপাড় কর্নাটকের রাজনীতি। সেই ঘটনার পিছনে রাজনীতির দুর্বিপাক। ওই ঘটনার পরে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। যা নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন।
কালাবুর্গী জেলার সেদামে নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রিয়ঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, প্রজ্জ্বল রেভান্নাকে বিদেশে যেতে অনুমতি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজ্জ্বল রেভান্নার দেশ ছাড়ার ঘটনায় তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন।

প্রিয়াৎঙ্কা গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মোদী মঙ্গলসূত্র এবং চুড়ির কথা বলছেন। কিন্তু অলিম্পিক খেলোয়াড়দের বিরুদ্ধে যখন যৌন হয়রানির অভিযোগ উঠেছিল সেই সময় প্রধানমন্ত্রী নীরম ছিলেন। তিনি বলেছেন, এখন প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত জনগণের কাছে প্রতিক্রিয়া জানানো।
- প্রিয়াঙ্কার নিশানায় মোদী-শাহ
তিনি আরও বলেছেন, তাঁরা এমন এক প্রার্থীর সমর্থনে প্রচার করছেন, যে বহু মহিলার ওপরে যৌন নির্যাতন করেছে। সে দেস ছেড়ে পালিয়ে গেলেও প্রধানমন্ত্রী মোদী তাঁর খবরও রাখেন না। তাই অভিযুক্ত দেশে ফেরত না আসা পর্যন্ত মহিলাদের এব্যাপারে প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করা উচিত।
- হিন্দু-মুসলিম ইস্যুতে নির্বাচন?
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে অহংকারী বলে বর্ণনা করেছেন। প্রিয়াঙ্কা বলেছেন, তিনি (মোদী) উন্নয়নের পরিবর্তনে হিন্দু-মুসলিম ইস্যুতে নির্বাচনে লড়াই করছেন। তিনি অভিযোগ করেছেন, গত এক দশকে দেশে বেকার সমস্যা বেড়েছে। বিমানবন্দর, বন্দর-সহ দেশের বিভিন্ন সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। আর কাজ না পেয়ে কালাবুর্গি জেলা থেকে মানুষ অন্য শহর যেমন দিল্লি, হায়দরাবাদে চলে যাচ্ছে।
- প্রধানমন্ত্রীর সমালোচনা
প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, প্রধানমন্ত্রী সবসময় কৃষকদের দুর্বল করার চেষ্টা করছেন এবং তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের (কৃষকদের) আয় দ্বিগুণ করতে ব্যর্থ হয়েছেন। মানুষ পাণীয় জল পাচ্ছে না। তাঁর আরও অভিযোগ গণতন্ত্রকে দুর্বল করে সংবিধান পরিবর্তনের অপচেষ্টা চালানো হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে।
- প্রিয়াঙ্কার প্রতিশ্রুতি
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, কংগ্রেস ভূমিহীন শ্রমজীবীদের জমি দেবে। পাশাপাশি কৃষিজাত পণ্যগুলিতে জিএসটি থেকে মুক্ত করবে। প্রিয়াঙ্কা গান্ধী আরও প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে সারা দেশে ৩০ লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করবে। ছাড়াও শিক্ষা ঋণও মকুব করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications