সাধারণ মানুষের উপর বাড়ছে বোঝা, মোবাইল রিচার্জের টারিফ বাড়ানো নিয়ে নিশানা বিরোধীদের
এয়ারটেল, জিও একের পর এক বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে রিচার্জের ভাড়া। সাধারণ মানুষের কঠিন পরিস্থিতি। প্রথম কম টাকায় কানেকশন পাইয়ে দিয়ে এখন হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেওয়ায় চাপ পড়েছে সাধারণ মানুষের উপরে।
অথচ সব জেনে, সব বুঝেও চোখ বন্ধ করে রয়েছে মোদী সরকার। এক ধাক্কায় ১৫ থেকে ১৬ শতাংশ হারে বাড়িয়ে দেওয়া হয়েছে রিচার্জের পরিমাণ। এই নিয়ে টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি লিখেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু(CITU)।

অবিলম্বে যেন এই অস্বাভাবিক হারে মোবাইল ইন্টারনেটের বর্ধিত ভাড়া যাতে কমিয়ে নেওয়া হয় তার দাবি জানিয়েছেন তাঁরা। ইচ্ছে করে বেসরকারি মোবাইল নেটওয়ার্ক পরিষেবাগুলিকে সুবিধা পাইয়ে দিতেই সরকার BSNL-কে আপগ্রেড করছে না। BSNL-র পরিষেবা কিছুতেই 3G, 4G, 5G-তে উন্নত করছে না। সিটুর সাধারণ সম্পাদক তপন সেন অভিযোগ করেছেন BSNL পরিষেবাকে অথর্ব করে রেখে দেওয়া হচ্ছে ইচ্ছে করে।
অন্যদিকে কংগ্রেস নেতা রণদীপ হুডাও এই নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন, Reliance Jio, Airtel and Vodafone Idea যেভাবে টারিফ বাড়িয়েছে তাতে বছরে ৩৪,৮২৪ কোটি টাকা বেশি খরচ করতে হবে। এপ্রিল মাস থেকে ১৫২ টাকা করে বেশি গুণছে সাধারণ মানুষ। সুরজেওয়ালা বলেছেন রিলায়েন্স জিও ২০ শতাংশ টারিফ বাড়িয়েছে। অর্থাৎ প্রতি রিচার্জ প্ল্যানে ৩০ টাকার বেশি। ১৮ কোটি সাবস্ত্রাইবার রয়েছে জিওর অন্যদিকে এয়ারটেল ১৫ শতাংশ টারিফ বাড়িয়েছে। আর ভোডাফোন ২২ শতাংশ হারে ভাড়া বাড়িয়েছে।
একের পর এক মোবাইল কোম্পানি হঠাৎ করে এতোটা টারিফ বাড়িয়ে দিয়েছে যে সাধারণ মানুষের কঠিন পরিস্থিতি। মোদী সরকার সব জেনেও চুপ করে রয়েছে। একদিকে গোটা দেশে মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে তার উপরে মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে একের পর এক কোম্পানি। গবিবি দূর করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্য সভায় জবাবি ভাষণে প্রধাননন্ত্রী মোদী বলেছিলেন আগামী ৫ বছর দেশের দারিদ্রতা দূর করাই তাঁর সরকারের প্রথম এবং প্রধান কাজ।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications