স্কুলে ফেসিয়াল করাচ্ছেন প্রিন্সিপাল, ভাইরাল হল ভিডিও, কোথায় ঘটল এমন ঘটনা
গোরক্ষপুরে স্কুলের মধ্যেই মুখে ফেসিয়াল করিয়ে ভিডিওয় ধরা পড়লেন খোদ প্রিন্সিপাল।
উত্তরপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশেই। সরকার পাল্টে গেলেও এখানকার নাগরিকদের মানসিকতায় কোনও বদল আসেনি। আর তাই বারবার বিতর্কিত ঘটনার জন্য সংবাদ শিরোনামে উঠে আসছে দেশের সবচেয়ে বড় রাজ্য। এবারের ঘটনা গোরক্ষপুরে। স্কুলের মধ্যেই মুখে ফেসিয়াল করিয়ে ভিডিওয় ধরা পড়লেন খোদ প্রিন্সিপাল।

ধরা পড়ার পরও অবশ্য শিক্ষা হয়নি। তিনি পাল্টা ভিডিও ডিলিট করতে বলেন। তা যদিও করা হয়নি। ভিডিও ভাইরাল হওয়ার পর সংবাদমাধ্যম ছেঁকে ধরলে প্রিন্সিপাল শিক্ষিকা উল্টে দাবি করেন, তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে। এমন কোনও ঘটনাই ঘটেনি।
গোরক্ষপুরের শিবপুর এলাকার প্রাথমিক স্কুলের এই প্রিন্সিপালের দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি এমন কোনও ঘটনা ঘটাননি। তাঁকে এই স্কুলের শিক্ষামিত্রের পদে থাকা সঙ্গীত সিং ফাঁসাচ্ছেন। তিনি প্রিন্সিপাল হতে চাইছেন বলে এমন সাজানো ঘটনা ঘটিয়েছেন। যদিও ভিডিও বলছে অন্য কথা। আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি।












Click it and Unblock the Notifications