NEET-UG paper leak: প্রশ্নফাঁসে বড় সাফল্য! হাজারিবাগ স্কুলের প্রিন্সিপাল-ভাইস প্রিন্সিপাল গ্রেফতার
NEET-UG paper leak: NEET পেপার ফাঁসের তদন্তে বড় পদক্ষেপ CBI-এর। হাজারিবাগের Oasis School এর প্রিন্সিপাল ডক্টর এহসান উল হক (Dr Ehsaan Ul Haq)-কে গ্রেফতার করল কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে ভাইস প্রিন্সিপাল ইমতিয়াজ আলজ (Imtiaz Alam)-কেও গ্রেফতার করা হয়েছে।
তদন্তে যা বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। ইতিমধ্যে ধৃতদের জেরা করেছে সিবিআই। তাঁদের জেরা করে প্রশ্নফাঁসের সূত্রে পৌঁছানোর চেষ্টা করছেন আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রিন্সিপাল এহসান উল হক NTA এর সিটি কোর্ডিনেটর হিসাবে কাজ করতেন।

ইমতিয়াজ আলজ ওই স্কুলের ভাইস প্রিন্সিপালের পাশাপাশি সেন্টারের কোর্ডিনেটর ছিলেন। আর সেই সূত্র ধরেই বৃহস্পতিবার দফায় দফায় এহসান উল হক'কে জেরা করে সিবিআই। যা খবর, জেরায় একাধিক অসঙ্গতি উঠে এসেছে। বেশ কিছু নথির সঙ্গেও তথ্য মিলছে না বলে খবর। আজ শুক্রবার দুজনকে জেরা করা হয়।
এরপরেই ওই স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল গ্রেফতার বলে খবর। শুধু তাই নয়, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় নিট পেপার রাখা ছিল সেখানেও আধিকারিকরা যান। সেখানের আধিকারিক এবং কর্মীদেরও জেরা করা হয়।
অন্যদিকে কীভাবে নিট পেপার ব্যাঙ্কে নিয়ে আসা হয় সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, কেরিয়ার অফিস থেকে ই-রিকসায় ব্যাংকে নিয়ে আসা হয় নিটের প্রশ্নত্র। সেই রিক্সা চালককেও ইতিমধ্যে জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
In NEET exam paper leak case, CBI has arrested Dr Ehsaan Ul Haq, Principal of Oasis School and Vice Principal Imtiaz Alam from Hazaribagh. Haq was the city coordinator for NTA and Alam was the City coordinator for NTA: CBI sources
— ANI (@ANI) June 28, 2024
আর সেই সূত্র ধরে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আধিকারিকরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজননিট-ইউজি প্রশ্ন ফাঁস মামলার তদন্ত করতে গিয়ে বিহারের পটনা থেকে দুজনকে গ্রেফতার করে সিবিআই। তারা হল মণীশ কুমার এবং আশুতোষ বলে জানা গিয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে আসতেই আশুতোষ এবং মণীশের নাম সামনে এসেছিল। এরপরেই গ্রেফতার।
অন্যদিকে নিটের প্রশ্নফাঁসের মধ্যেই বিহার পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় চারজনকে গ্রেফতার করেন অন্য একটি তথ্যকারী সংস্থা। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে তিনজনই বাংলার বাসিন্দা। ধৃতদের মধ্যে একজনের সঙ্গে নিট প্রশ্নফাসে ধৃতের সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে। সেই সূত্র ধরে ধৃত কলকাতার এক বাসিন্দাকে জেরা করতে পারে সিবিআই।












Click it and Unblock the Notifications