৪৫ দিনের মহাকুম্ভ শেষ হতেই ১৪০ কোটি ভারতীয়কে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী, মনে করালেন পুরনো স্মৃতি!
বুধবার মহাকুম্ভ মেলা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ধন্যবাদ জানালেন। তিনি ১৪০ কোটি ভারতীয়কে এই পুণ্য কর্মকাণ্ডের জন্যে ধন্যবাদ জানিয়েছেন। বিশ্বাস ও ঐক্যের প্রতিচ্ছবি মহাকুম্ভ ৪৫ দিন ধরে এক অভূতপূর্ব উত্সবে পরিণত হয়েছিল, এমনটাই দাবি করেছেন মোদী।
প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে এদিন লেখেন, "মহাকুম্ভ শেষ হয়েছে। ঐক্যের মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ১৪০ কোটি দেশবাসীর আস্থা একত্রিত হয়ে যে আধ্যাত্মিক শক্তি সৃষ্টি করেছে, তা অনন্য!" তিনি এর সাথেই মহাকুম্ভের মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রধানমন্ত্রী মোদী স্বীকার করেছেন যে এত বিশাল ধর্মীয় সমাবেশ আয়োজন করা সহজ কাজ ছিল না। তিনি বলেন, "মা গঙ্গা, মা যমুনা এবং মা সরস্বতীর কাছে আমি প্রার্থনা করি- যদি আমাদের উপাসনায় কোনও ত্রুটি থেকে থাকে, তবে দয়া করে আমাদের ক্ষমা করবেন"।
তিনি আরও বলেন, "ভক্তদের সেবা করতে গিয়ে যদি কোনও ভুল হয়ে থাকে, আমি জনগণের কাছেও ক্ষমা চাই। কারণ, আমি ভক্তদের ঈশ্বরের রূপ হিসেবে দেখি"।
প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন যে মহাকুম্ভ এখন কেবল ধর্মীয় উৎসব নয়, এটি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, নীতি নির্ধারক ও গবেষকদের জন্য একটি অনন্য ক্ষেত্র হয়ে উঠেছে।
তাঁর কথায়, "মহাকুম্ভ শুধু একটি রেকর্ড মাত্র নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে এবং আগামী শতাব্দীর জন্য এক দৃঢ় ভিত্তি গড়ে তুলেছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষ মহাকুম্ভে অংশ নিয়েছেন। এই মহাযজ্ঞ ছিল 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর এক অনন্য উদাহরণ, যা লক্ষ লক্ষ ভারতীয়ের আত্মবিশ্বাসের উৎসে পরিণত হয়েছে"।
মহাশিবরাত্রি উপলক্ষে বুধবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ ভক্ত চূড়ান্ত পবিত্র স্নান সারেন। ছয় সপ্তাহব্যাপী এই ধর্মীয় সমাবেশে মোট ছয়টি বিশেষ স্নানের দিন ছিল-
- পৌষ পূর্ণিমা (১৩ জানুয়ারি)
- মকর সংক্রান্তি (১৪ জানুয়ারি)
- মৌনী অমাবস্যা (২৯ জানুয়ারি)
- বসন্ত পঞ্চমী (৩ ফেব্রুয়ারি)
- মাঘী পূর্ণিমা (১২ ফেব্রুয়ারি)
- মহাশিবরাত্রি (৮ মার্চ)
প্রধানমন্ত্রী মোদী মহাকুম্ভের সফল সমাপ্তির জন্য সকল ভক্ত ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications