রাস্তাই রানওয়ে! অসমের জাতীয় সড়কে নামল প্রধানমন্ত্রীর বিশেষ বিমান, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল দেশ, দেখুন

এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল দেশ। কোনও এয়ারপোর্ট নয়, জাতীয় সড়কের উপরেই নামল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ সি-১৩০জে বিমান। অসমের মোরান বাইপাসে তৈরি হওয়া নতুন ইমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপের সক্ষমতা যাচাই করার জন্যেই এই অবতরণ।

চাবুয়া ঘাঁটি থেকে উড়ে আসা বিমানটি ৩৭ নম্বর জাতীয় সড়কের বিশেষভাবে প্রস্তুত ৪.২ কিলোমিটার দীর্ঘ অংশে সফলভাবে অবতরণ করে। প্রায় ১০০ কোটি টাকায় তৈরি হয়েছে এই অবকাঠামো, যা জরুরি পরিস্থিতিতে যুদ্ধবিমান, পরিবহণ বিমান অথবা ত্রাণবাহী উড়ান নামানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন পড়লে এটি ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও কাজ করতে পারবে। এখানে ৪০ টন পর্যন্ত ফাইটার জেট ও ৭৪ টন পর্যন্ত ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট নামতে পারবে।

অবতরণের পরই আকাশে দেখা যায় একরকম শক্তির ঝলক। তেজস, রাফাল, সুখোই সহ একাধিক যুদ্ধবিমান প্রদর্শনী উড়ান দেয়। প্রায় ৪০ মিনিট ধরে চলতে থাকে এয়ার শো। প্রধানমন্ত্রী মোদী পরে সামাজিক মাধ্যমে জানান যে, দুর্যোগ, যুদ্ধ অথবা উদ্ধার অভিযানে এরকম ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, দেশের প্রথম এরকম ধরনের সড়ক-রানওয়ে তৈরি হয়েছিল ২০২১ সালে বারমেরে। অসমের এই নতুন স্ট্রিপ অসামরিক এবং সামরিক দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য।

অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একাধিক প্রকল্পের সূচনা করবেন। ব্রহ্মপুত্র নদীর উপর নতুন সেতুর উদ্বোধন থেকে শুরু করে গুয়াহাটিতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্য়ানেজমেন্ট (Indian Institute of Management)-এর অস্থায়ী ক্যাম্পাস চালু, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক এবং ১০০টি ইলেকট্রিক বাস পরিষেবা শুরু পর্যন্ত সমস্তটা মিলিয়ে ব্যস্ত কর্মসূচি রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+