Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহাকাশে ইতিহাস গড়ল ISRO! LVM3-M6-এর সফল উৎক্ষেপণের পর অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী, কী বললেন তিনি?

ইসরোর 'বাহুবলী' রকেট LVM3-M6-এর সফল উৎক্ষেপণের পর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই ঐতিহাসিক লঞ্চের কথা তুলে ধরে তিনি বলেন যে, ভারতের যুবশক্তির হাত ধরেই দেশের মহাকাশ কর্মসূচি আরও আধুনিক এবং শক্তিশালী হয়ে উঠছে।

ISRO LVM3-M6-

এক্স (X)-এ পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন যে, ভারতের তরুণদের উদ্যমেই স্পেস প্রোগ্রাম আজ নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। তাঁর কথায়, "LVM3 যেভাবে ভারী উপগ্রহ বহনে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে, তাতে আকাশযানের মতো ভবিষ্যৎ মহাকাশ অভিযানের ভিত আরও মজবুত হয়ে গেল। পাশাপাশি বাণিজ্যিক উৎক্ষেপণ পরিষেবা বাড়ানো ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পথও খুলে গেল।" তিনি আরও মন্তব্য করেন যে, এই সাফল্যের কারণে আগামী প্রজন্ম আত্মনির্ভর ভারতের স্বপ্নকে আরও শক্ত করবে।

এদিন সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল ৮টা ৫৪ মিনিটে উৎক্ষেপণ করা হয় LVM3-M6 মিশন। উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিটের মধ্যেই নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে বসানো হয়েছে আমেরিকার সংস্থা AST SpaceMobile-এর ব্লুবার্ড ব্লক-২ যোগাযোগ উপগ্রহ।

এই উপগ্রহটির ওজন প্রায় ৬ হাজার ৫০০ কেজি। উপগ্রহটি এখনও পর্যন্ত ইসরোর উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী বাণিজ্যিক পেলোড। পৃথিবী থেকে প্রায় ৬০০ কিলোমিটার উচ্চতায় লো আর্থ অরবিটে এই উপগ্রহটি ঘুরবে। এর বিশেষত্ব হল, কোনও মোবাইল টাওয়ার অথবা আলাদা যন্ত্র ছাড়াই সরাসরি স্মার্টফোনে ৪জি ও ৫জি পরিষেবা পৌঁছে দেওয়া। সাধারণ মোবাইল ফোনেই কল, ভিডিও কল, মেসেজ, স্ট্রিমিং ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা মিলবে।

তিন ধাপের LVM3 রকেট, যার শক্তিশালী ক্রায়োজেনিক ইঞ্জিন ও দুইটি সলিড বুস্টার রয়েছে এবং যা পুরো উৎক্ষেপণ জুড়ে নিখুঁত কাজ করেছে। ইসরো জানিয়েছে যে, লঞ্চের আগে সমস্ত প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং আবহাওয়াও অনুকূল ছিল। সেই কারণে মিশন একেবারে পরিকল্পনামাফিকই সম্পন্ন হয়েছে।

ইসরো জানিয়েছে যে, এই লঞ্চের মাধ্যমে LVM3 তার আগের রেকর্ড ভেঙেছে। এর আগে এই রকেট ২০২৪ সালের নভেম্বর মাসে ৪,৪০০ কেজির উপগ্রহ উৎক্ষেপণ করেছিল। উল্লেখযোগ্যভাবে, চন্দ্রযান-২ এবং চন্দ্রযান-৩ সহ টানা একাধিক সফল মিশনের পর LVM3-র নির্ভরযোগ্যতা আরও একবার প্রমাণিত হল।

এই সফল উৎক্ষেপণের ফলে LVM3 রকেটের শতভাগ সাফল্যের রেকর্ড বজায় থাকল। সেই সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ বাজারে ভারতের বিশ্বাসযোগ্যতাও আরও জোরদার হল। মহাকাশ বিশেষজ্ঞরা মনে ককরছেন যে, বিদেশি সংস্থার ভারী এবং জটিল উপগ্রহ উৎক্ষেপণে ইসরোর দক্ষতা প্রমাণিত হওয়ায় ভবিষ্যতে আরও আন্তর্জাতিক বাণিজ্যিক মিশন ভারতের দিকে আসবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+