Price Hike: গরিব মানুষের ডাল-ভাতেও দামের কোপ, ফের কি দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে ভারত
সবজি খাওয়া এখন বিলাসিতা। ডাল-ভাত খেয়ে যে দিন কাটাবেন সেটাও মনে হয় খুব সহজ হবে না। কারণ সূত্রের খবর ডালের দামও নাকি বাড়তে চলেেছ। চালের দাম তো আগেই পেড়েছে। আমাদের মধ্য সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সংখ্যা যে েদশে বেশি সেখানে ডাল-ভাত, ডাল-রুটিই সাদামাঠা খাবার।
এর থেকে সস্তার খাবার আর কিছু হয় না। কিন্তু সেই ডাল-ভাত, ডাল-রুটিতেও কোপ বসাতে চলেছে দাম। জানা গিয়েছে আর বেশি দেরি নেই যখন ডালের দাম হু হু করে বাড়তে শুরু করবে। চলতি বছরে এমনিতেই ১০ শতাংশ বেড়েছে ডালের দাম। ইনডেক্সের যে দামের তথ্য পাওয়া যাচ্ছে তাতে ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৮৮ শতাংশ দাম বেড়েছে ডালের।

সবজির দাম এখন মহার্ঘ হয়ে গিয়েছে। কাঁচা লঙ্কা ৪০০ টাকা কেজিতে পৌঁছে গিয়েিছল। টম্যাটোতে তো হাত দেওয়া যাচ্ছে না। এতোটাই কঠিন পরিস্থিতি। সবটাই নাকি আবহাওয়ার কারণে এমনই ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বর্ষা তো আগেও এসেছে তখন তো এরকম ভাবে সবজির দাম বাড়েনি। সবজির ফলন যেখানে হয় সেখানে তো আবহওয়া তেমন কোনও তাণ্ডব দেখায়নি তাহলে কেন বাড়ল এই হারে সবজির দাম।
আদার দাম বৃদ্ধি থেকে শুরু হয়েছিল সবজির দাম বাড়া। সেটা টম্যাটো হয়ে কাঁচা লঙ্কায় পৌঁছে গিয়েছিল। টক-ঝাল-মিষ্টি কোনও কিছই খাবার জো নেই। সবতেই দমের ঝাঁঝ। জুন মাসে মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছিল। ৪.৮১ শতাংশ চড়েছিল মুদ্রাস্ফীিত। তার কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে চাহিদার তুলনায় যোগান কম ছিল বাজারে। এবং বর্ষা দেরিতে আসার কারণে প্রভাব পড়ে। টম্যাটোর দাম তো দেড়শো টাকা কেজি হয়ে গিয়েছিল কলকাতা শহরে।
বর্ষার বৃষ্টি গোটা দেশে শুরু হওয়ার পর ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে সবজির দাম। কিন্তু সকলের অলখ্যেই ডালের দাম রেকর্ড হারে বে়ড়ে গিয়েছে। গত ৫ মাসে ডালের দাম ১০ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে দাম বেড়েছে চাল এবং গমেরও। ১০ শতাংশ হারে বেড়েছে চালের দাম। আর গমের দাম বেড়েছে ১২ শতাংশ হারে।
গোটা দেশেরই কিন্তু প্রধান খাদ্য তালিকার মধ্যে পড়ে ডাল-চাল-আটা। কোথাও মানুষ ডাল-ভাত খান কোথাও খান ডাল রুটি। এই তিনটিই খাবারের প্রধান উপাদান। এর সঙ্গে আনুসঙ্গীক হিসেবে থাকে সবজি। চাটনি। কাজেই চাল-ডাল গমের দাম বৃদ্ধিতে গরিব মানুষের পেটে যে টান পড়বে তাতে কোনও সন্দেহ নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications