Draupadi Murmu: আরজি করের আবহে বড় মন্তব্য, ধর্ষণ মামলায় দ্রুত বিচারের পক্ষে সওয়াল রাষ্ট্রপতির
Draupadi Murmu: সুপ্রিম কোর্টের জন্য বিশেষ প্রতীক চিহ্ন এবং পতাকার উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নয়া প্রতীক চিহ্ন এবং পতাকায় অশোক চক্র, সংবিধানের বই এবং সুপ্রিম কোর্টের ভবনের ছবি আছে। দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলন (National Conference of District Judiciary) চলছে।
আজ রবিবার সেই অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আর সেখানেই বিশেষ প্রতীক চিহ্ন ও পতাকার উদ্বোধন করেন তিনি। এবং তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতেও তুলে দেন।
পাশাপাশি এদিন এক্সধিক ইস্যুতে বার্তাও দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) । বলেন, ন্যায় এবং অন্যায়ের নির্নয় করার ধর্মশাস্ত্র। ন্যায়বিচারের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধাবোধ আমাদের ঐতিহ্যের অংশ। মানুষের আস্থা বজায় রাখতে যেভাবে সুপ্রিম কোর্ট কাজ করছে তাতে আমি খুশি বলেও এদিন মন্তব্য রাখেন রাষ্ট্রপতি।

তবে একাধিক বিচারাধীন মামলা রয়েছে। যা বিচার ব্যবস্থা কাছে বড় চ্যালেঞ্জ। আর সেই মামলাগুলি যৌথ ভাবে, লোক আদালতের মাধ্যমে দ্রুত যাতে নিস্পত্তি করা সম্ভব হয় সেই পরামর্শ দেন রাষ্ট্রপতি মুর্মু (Draupadi Murmu)।
শুধু তাই নয়, এক্ষেত্রে সমাধান সূত্র বের করার কথাও বলেন। তবে নিশ্চিত যে খুব শীঘ্রই ফল পাওয়া সম্ভব। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন ধর্ষণ কিংবা মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের রায় দেরিতে আসা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, ধর্ষণ সংক্রান্ত মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে অনেকটাই সময় লেগে যায়। আর এই বিলম্বের কারণে মানুষ মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়। এই বিষয়ে সংবেদনশীল নয় বলেও প্রশ্ন ওঠে। এই বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবার কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে এই সম্মেলনে থেকেই মহিলাদের উপর অত্যাচার এবং সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী (Pm Modi)।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় মহিলাদের উপর অত্যাচার এবং শিশুদের সুরক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য কঠোর আইন তৈরি হয়েছে। কিন্তু সেগুলিকে আরও সক্রিয় ভাবে প্রয়োগের প্রয়োজন আছে বলে মন্তব্য করেন। আরজি কর হাসপাতালের ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় দেশ। আর এর মধ্যেই মোদীর এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications