পাইলটের পোশাকে Sukhoi-30-এর আসনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! রইল সেই মুহূর্ত

Droupadi Murmu In Sukhoi: একেবারে অন্য রূপে ধরা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পারম্পরিক শাড়ি ছেড়ে ভারতীয় বায়ুসেনার পাইলটের পোশাকে দেখা যায় তাঁকে। অসম সফরে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সফরের শেষ দিনে আজ শনিবার অসমের তেজ এয়ারফোর্স স্টেশনে যান তিনি।

রাষ্ট্রপতি ভারতের তিন সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। আর সেই সুপ্রিম কমান্ডার হিসাবেই শনিবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যুদ্ধবিমান সুখোইয়ে চড়েন। মূলত সহকারীর আসনেই ছিলেন রাষ্ট্রপতি। টেকঅফের প্রায় ত্রিশ মিনিট পর রাষ্ট্রপতি মুর্মু সুখোই বিমানেই তেজপুর স্টেশনে নিরাপদ অবতরণ করেন।

Sukhoi-30-এর আসনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!

আর এরপরেই দেশের ইতিহাসে তৈরি হল নয়া এক ইতিহাস। শুধু তাই নয়, রাষ্ট্রপতি মুর্মু দ্বিতীয় মহিলা যিনি কিনা যুদ্ধবিমানে চাপলেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল ভারতীয় যুদ্ধবিমান সুখোইতে চেপেছিলেন। ২০০৯ সালে প্রতিভা প্যাটেল পুনে এয়ারফোর্স বেস থেকে সুখোই ফাইটার জেটে উড়েছিলেন। সেটিও একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল।

আর সেই মুহূর্তেরই কার্যত পুনরাবৃত্তি ঘটালেন রাষ্ট্রপতি মুর্মু। এদিন অসম বায়ুসেনা ঘাঁটিতে রাষ্ট্রপতি মুর্মুকে প্রথমে অভিভাদন দেওয়া হয়। আর এরপরেই যুদ্ধবিমানের দিকে রওনা হন রাষ্ট্রপতি মুর্মু। পরে সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, 'ভারতীয় বায়ুসেনার শক্তিশালী সুখোই-৩০-এমকেআই যুদ্ধবিমানে ওড়া আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা''।

শুধু তাই নয়, তাঁর কাছে এমন যুদ্ধবিমানে চড়া গর্বের বলেও উল্লেখ করেছেন। পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার যেভাবে আকাশ, জল এবং স্থলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে সেই কথাও এদিন উঠে আসে রাষ্ট্রপতির সোশ্যাল মিডিয়াতে।

সুখোই-৩০ ভারতীয় বায়ুসেনার গর্বের যুদ্ধবিমান। দুই আসনের বিমান এটি। মূলত রাশিয়াতেই এই বিমান তৈরি করেছে। তবে পরে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের অধীনে বিমানটিকে আরও অত্যাধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা হয়। এই যুদ্ধবিমান ৩০০০ কিলোমিটার পর্যন্ত যুদ্ধে সহজেই অংশ নিতে পারে সুখোই -৩০।

এমনকি বিমানটিতে একাধিক বিশেষত্ব রয়েছে। অত্যাধুনিক ১০ ধরনের বোমা ছুঁড়তে সক্ষম সুখোই-৩০। এছাড়াও চার ধরণের মিসাইল ছুঁড়তেও সক্ষম সেটি। এমনকি ব্রহ্মোসের মতো মিসাইলও এই বিমান থেকে সহজেই ছুঁড়তে পারে।

এছাড়াও মিনিটে ১৫০ রাউন্ড গুলি ছূড়তেও সক্ষম এই যুদ্ধবিমান। পাশাপাশি র‍্যাডার সহজে ভেঙে দিতে শত্রুর একেবারে ঘরে পৌঁছে যেতে পারে ভারতীয় বায়ুসেনার গর্বের এই যুদ্ধবিমান। অসমের তেজ বায়ুসেনা ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। কৌশলগত ক্ষেত্রে যা সেনার কাছে খুবই গুরুত্বপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+