RG Kar Hospital: মহিলাদের সুরক্ষা এবং সম্মান সুনিশ্চিত করতে হবে! রাষ্ট্রপতির পোস্টে আরজি করের প্রসঙ্গ?
RG Kar Hospital: আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা। প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। আর এর মধ্যেই এবার পরোক্ষে এই ইস্যুতে বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের মহিলাদের সুরক্ষার বার্তা রাষ্ট্রপতির। আজ সোমবার রাখি পূর্ণিমা পালন করছে দেশ।
অন্তত গুরুত্বপূর্ণ একটা দিন। ভাই-বোনের বন্ধন আরও মজবুত হয় রাখি উদযাপনের মাধ্যমে। এমন দিনে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি মহিলা সুরক্ষা (RG Kar Hospital) নিয়েও কার্যত উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাসের অনুভূতির ওপর ভিত্তি করে এই উৎসব। সমস্ত বোন ও কন্যার প্রতি স্নেহ ও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মুর্মু। একই সঙ্গে সমাজের সমস্ত মহিলাদের সুরক্ষা এবং সম্মান সুনিশ্চিত করার অঙ্গীকার করার আবেদন করলেন।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেও মহিলাদের সুরক্ষার প্রসঙ্গ উঠে এসেছে। নাম না করে আরজি করের ঘটনার বার্তা দেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের নারীদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তা গুরুত্ব সহকারের ভাবতে হবে। নির্দিষ্ট করে আরজি করের নাম উল্লেখ না করলেও প্রধানমন্ত্রী বলেন, দেশে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেন, তিনি এই ক্ষোভ অনুভব করতে পারেন। দেশ, সমাজ, রাজ্য সরকারগুলিকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের দ্রুত তদন্ত করতে হবে। পাশাপাশি যারা এই নৃশংস কর্মকাণ্ড চালাচ্ছে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবার মহিলা সুরক্ষা কথা উঠে এল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যেও। অন্যদিকে এদিন আরজি কর-কাণ্ডে রাখি বন্ধন পালন করার কথা জানিয়েছেন চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।
राष्ट्रपति द्रौपदी मुर्मू ने ट्वीट किया," रक्षा बंधन के पावन अवसर पर, मैं सभी देशवासियों को हार्दिक बधाई और शुभकामनाएं देती हूं। भाई-बहन के बीच प्रेम और आपसी विश्वास की भावना पर आधारित यह त्योहार, सभी बहन-बेटियों के प्रति स्नेह और सम्मान की भावना का संचार करता है। मैं चाहूंगी कि… pic.twitter.com/AugZTzI982
— ANI_HindiNews (@AHindinews) August 19, 2024
চিকিৎসকরা জানিয়েছেন, মেডিক্যাল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে দুপুর ২টোয় জমায়েত করা হবে। সেখানে রাখি বন্ধন এবং মানব বন্ধন পালন করা হবে। এরপর লালবাজারে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ডাক্তার সুবর্ণ গোস্বামী ও ড কুণাল সরকারের তলবের প্রতিবাদে এই মিছিল বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications