প্রীতি-ওয়াদিয়া মামলায় কোনও ক্রিকেটারের ছেলেই সাক্ষী নন, জানাল পুলিশ

 preity zinta, molestation, mumbai, bollywood, প্রীতি জিনটা, শ্লীলতাহানি, মুম্বই, বলিউড
মুম্বই, ২৭ জুন : প্রীতি জিন্টা-নেস ওয়াদিয়া মামলায় ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের সম্ভাব্য সাক্ষী হওয়ার গুজবকে উড়িয়ে দিল মুম্বই পুলিশ। ডিসিপি (আই জোন) রবীন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন, কোনও কিংবদন্তী ক্রিকেটারের ছেলে প্রীতি-নেস মামলায় সাক্ষী হচ্ছেন না। প্রীতি এখনও পর্যন্ত এরকম কারও নাম নেয়নি।

তবে পুলিশের তরফে জানানো হয়েছে, শিল্পপতি জয় কানোজিয়ার জবানবন্দী নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ৩০ মে আইপিএল ম্যাচ চলাকালীন প্রীতি জিনটা ও নেস ওয়াদিয়ার মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়েছিল। তিনি নিজের চোখে সে দৃশ্য দেখেছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার দুপুরে মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে হাজিরা দেন কোনেজিয়া। তিনি জানিয়েছেন, তিনি নিজের চোখে দেখেছেন ওয়াদিয়া প্রীতির বাহু ধরে টানেন। কিন্তু মাঠের আওয়াজের কারণে দুজনের মধ্যে কী কথা হয় তা তিনি শুনতে পাননি বলে পুলিশকে জানিয়েছেন কানোজিয়া।

তেন্ডুলকর-পুত্র অর্জুন প্রীতির মামলায় সাক্ষী হতে পারে বলে গুজব রটেছিল

কানোজিয়ার পর এবার প্রীতি জিনটার আমন্ত্রিত দুই বিশেষ অতিথি পারুল খান্না এবং শৈলেশ গুপ্তরও জবানবন্দী নিতে চাইছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, দ্বিতীয় ব্যক্তি জাগরণ প্রকাশনী লিমিটেড এবং কমিউনিকেশ গোষ্ঠীর শীর্ষ পদে রয়েছেন। এছাড়াও বিদেশী নাগরিক জিনের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। প্রীতি জিনটা জিনের নাম সাক্ষী হিসাবে পুলিশের কাছে জানিয়েছিলেন।

পারুল খান্না এবং শৈলেশ গুপ্ত ম্যাচের দিন প্রীতির আসনের সামনের সারিতে বসেছিলেন। জিন প্রীতির সঙ্গে তাঁর পাশে বসেছিলেন। কানোজিয়া ও অন্য এক শিল্পপতি দানিশ মার্চেন্টের সাক্ষ্যর ভিত্তিতে মামলাটি প্রীতির পক্ষে আরও জোরদার হয়েছে বলে মনে করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এই মামলায় পারুল খান্না এবং শৈলেশ গুপ্তর সাক্ষ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রের তরফে জানানো হয়েছে, প্রীতির পক্ষে যত সাক্ষ্য মিলছে তাঁর পক্ষে মামলা তত জোরদার হচ্ছে। ফলস্বরূপ বিপাকে পড়তে চলেছেন নেস ওয়াদিয়া। আগামী সপ্তাহেই সম্ভবত পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য নেস ওয়াদিয়াকে শমন পাঠানো হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+