লোকসভার আগে রাহুল-তেজস্বীর সঙ্গে করলেন তফাত! কবে দল গঠন জানালেন প্রশান্ত কিশোর
দেশের লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফল এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। যা পছন্দ হয়নি অনেকের। তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে আরডেটডির তেজস্বী যাদবের মতো নেতারা। তাঁদেরকে জবাব দিয়েছেন প্রশান্ত কিশোর।
প্রশান্ত কিশোর বলেছেন, তিনি গত ১৮ মাস অর্থাৎ দেড় বছর ধরে ধরে হেঁটে যাচ্ছেন। এই সময়ের মধ্যে মাচ্র অর্ধেক বিহার ভ্রমণ করতে পেরেছেন। কিন্তু এখনকার নেতারা দেড় মাসে পুরো বিহার কভার করেন। তিনি এব্যাপারে রাহুল গান্ধী ও তেজস্বা যাদবদের কটাক্ষ করেছেন।

প্রশান্ত কিশোর বলেছেন, রাহুল গান্ধী ছয় মায়ে সারা দেশ কভার করেন। এই সময়ের মধ্যে তিনি ছুটি নিয়েছেন, বাড়ি গিয়েছেন এমন কী আমেরিকাতেও গিয়েছেন। কিন্তু তিনি কোনও ছুটি নেননি, বাড়িও যাননি। গত আঠারো মাসে শুধুমাত্র বিহারের অর্ধেক ট্রেক করতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। প্রশান্ত কিশোর কটাক্ষ করে বলেছেন, তিনি, ওঁদের মতো স্মার্ট নন।
প্রশান্ত কিশোর তেজস্বী যাদবকে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, সম্প্রতি ওই নেতা মাত্র সাত দিনে পুরো বিহার ভ্রমণ করেছেন। নীতীশ কুমার এক মাসে পুরো বিহার ভ্রমণ করেছিলেন। রাহুল গান্ধী ছয় মাসে পুরো দেশ ভ্রমণ করেছেন। কিন্তু তাদের ( প্রশান্ত কিশোরের নিজের) অতটা সামর্থ নেই। তাই কচ্ছপের মতো আস্তে আস্তে এগোবেন বলে জানিয়েছেন তিনি।
প্রশান্ত কিশোর বলেছেন, পুরো বিহার ভ্রমণ করতে তার আরও দেড় বছর সময় লাগতে পারে। দুই বছর কিংবা চার বছর, তাতে তাদের কোনও অসুবিধা নেই বলে জানিয়েছেন পিকে। তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে বিহারের উন্নতির ব্যবস্থা না করা পর্যন্ত পিছপা হবেন না।
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, এরপর জন সুরজ যাত্রা যাবে মাধেপুরায়। সেখান থেকে সুপল, আরারিয়া, কিষাণগঞ্জ, পূর্ণিয়া তারপর কাটিহার। জন সুরজকে রাজনৈতিক দল করা নিয়ে তিনি বলেছেন, পদযাত্রা শেষ হলেই দল গঠন করা হবে।












Click it and Unblock the Notifications