Prashant Kishor:'দ্বিচারি' মুখ্যমন্ত্রীকে নিয়ে আরও এক ভবিষ্যদ্বাণী পিকের! CAA নিয়ে নীতীশ-লালু-তেজস্বীকে নিশানা
বিহারের রাজনীতিতে নীতীশ কুমার ছাড়া তাঁর কোনও প্রতিপক্ষ নেই। সেই নীতীশ কুমার যেভাবে কোনও সময় লালু যাদবের সঙ্গে আর কোনও সময় বিজেপির সঙ্গে, তা নিয়ে প্রশান্ত কিশোরে (Prashant Kishor) আপত্তি। মাস খানের আগে প্রশান্ত কিশোরে এক ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবার তিনি আরও এক ভবিষ্যদ্বাণী করেছেন। সঙ্গে নীতীশের 'দ্বিচারি' রাজনীতিকে নিশানা করেছেন।
নীতীশ কুমার (Nitish Kumar) কে আক্রমণ করতে গিয়ে পিকে বলেছেন ২০১৫ সালে বিহারের মানুষ তাঁকে ভোট দিয়েছিল। কিন্তু ২০১৭ সালে প্রতারণ করে পালিয়ে গিয়েছিলেন। বিহারের মানুষ আবার তাঁকে ভোট দেবেন। আবার এই লোকটি ঠকিয়ে পালিয়ে যাবে। এটাই হতে চলেছে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, তিনি নীতীশ কুমারের সঙ্গে ছিলেন। সেই কারণে অন্য কারও থেকে নীতীশ কুমারকে একটু বেশিই চেনেন। প্রসঙ্গত প্রশান্ত কিশোর একটা সময় নীতীশের জনতা দল ইউনাইটেডের সহ সভাপতির দায়িত্বও পালন করেছেন।
নীতীশ কুমারের বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগও করেছেন প্রশান্ত কিশোর। নীতীশ কুমার এনডিএ ছাড়লেও কীভাবে তাঁর দলের নেতা হরিবংশ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান থাকতে পারেন সেই প্রশ্ন তুলেছেন জন সুরজের প্রতিষ্ঠাতা। কেন নীতীশ কুমারের দলের সাংসদকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না প্রশ্ন প্রশান্ত কিশোরের (Prashant Kishor)।
সিএএ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, সিএএ এবং এনআরসি নিয়ে য়খন বিতর্ক চলছিল তখন বিহার থেকে বাংলায় কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে গিয়েছিলেন তিনিই (প্রশান্ত কিশোর)। সেই সময় লালু যাদব, তেজস্বী যাদব কিংবা নীতীশ কুমার কেউই ছিলেন না।
নীতীশ কুমার (Nitish Kumar) নিজের সুবিধা মতো জোট বদল করেছেন। বিহারের মানুষ নীতীশ কুমারকে দেখছেন, গত ৩০ বছরের বেশি সময় ধরে। এব্যাপারে প্রশান্ত কিশোর (Prashant Kishor) বিহারের মানুষের উদ্দেশে বলেন, তাঁকে তিন বছর যদি বিশ্বাস করেন, বিহারবাসী, তাহলে তিনি পরিস্থিতির পরিবর্তন করবেন।

প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন, যদি ২০২১-এর নির্বাচনে বিজেপি বাংলায় জয়ী হত, তাহলে সবাইকে লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করতে হত। কিন্তু সেই নির্বাচনে বিজেপি পরাস্ত হয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তিনি আরও বলেন, কেউ যদি বেলুনে বাতাস ভর্তি করে থাকে, তাহলে তা বের করে নেওয়া হবে।
প্রসঙ্গত এর আগে প্রশান্ত কিশোর (Prashant Kishor) নীতীশ কুমার (Nitish Kumar) সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, পাঁচ বছর আগে চন্দ্রবাবু নাইডুর যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি হবে নীতীশ কুমারের। চন্দ্রবাবু নাইডু বিরোধীদের একত্রিত করার চেষ্টা করার পরে তাঁর সাংসদ সংখ্যা তিনে নেমেছে। আর বিধায়ক সংখ্যা ২৩-এ নেমেছে।












Click it and Unblock the Notifications