Prashant Kishor: লালু না নীতীশ কার সঙ্গে জোট করবেন? মুখ্যমন্ত্রীর পদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন পিকে
Prashant Kishor: বিহারে প্রচারে ব্যস্ত জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বিহারে তৃতীয় বিকল্প হওয়ার চেষ্টা করছেন। গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিচ্ছেন।
প্রশান্ত কিশোরের সামনে একটা সময় প্রশ্ন উঠে আসে, ২০২৫-এর নির্বাচনে তিনি কার সঙ্গে জোট করবেন, লালু না নীতীশ। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রশান্ত কিশোর কার্যত ক্ষেপে যান। তিনি বলেন, টাকার প্রলোভন দেখিয়ে প্রশান্ত কিশোরকে কেনার ক্ষমতা কারও নেই। বিহারের উন্নতি ছাড়া তিনি কিছু ভাবছেন না বলে জানান।

কারও সঙ্গে জোট নয়
সেখানে থাকা লোকজনকে প্রশান্ত কিশোর আশ্বস্ত করে বলেন, তাঁর ওপরে আস্থা রাখতে। কোনও দল, কোনও ধর্ম কিংবা বর্ণের মানুষ, তিনি যতই ধনী হোন না করেন, তাঁকে কিনতে পারবে না। জন সুরাজকে তিনি নিজের নয়, বিহারের মানুষের দল বলে মন্তব্য করেন। সঙ্গে স্পষ্ট জানান, কারও সঙ্গেই জোট করবেন না। প্রসঙ্গত ২০২৫-এ বিহার বিধানসভার নির্বাচন রয়েছে। তার আগে ২০২৪-এর সেপ্টেম্বরে জন সুরাজ যাত্রা শেষ করবেন তিনি। অক্টোবরে আনুষ্ঠানিক ভাবে দল হিসেবে জন সুরাজের আত্মপ্রকাশ হবে।
মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নেই
প্রশান্ত কিশোর বলেছেন, অনেকের মনেই প্রশ্ন, কেন এত পরিশ্রম করছেন তিনি? ভোট তো চাইছেন না, তবু কেন এত পরিশ্রম? তিনি বলেছেন, কিছু লোক এটাও বলছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিহারে এসেছেন, তাই তিনি এত পরিশ্রম করছেন। পিকে বলেন, তিনি এত ছোট স্বপ্ন (মুখ্যমন্ত্রী) নিয়ে জন্মাননি। সরকার গঠনের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে আসেননি।
পিকের স্বপ্ন কী?
শুধু জীবদ্দশায় বিহারকে উন্নত রাজ্যের শ্রেণিতে দেখার স্বপ্ন নিয়ে এসেছেন, বলেছেন প্রশান্ত কিশোর। তিনি দেখতে চান. একদিন গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়ু, পঞ্জাব-সহ সারা ভারতের মানুষ বিহারে এসে কর্মসংস্থান পাচ্ছে। কেবল তখনই বিশ্বাস হবে, বিহারে উন্নয়ন হচ্ছে।
এখনকার ব্যবস্থা বিহারের মানুষকে মজুর বানিয়েছে
প্রশান্ত কিশোর বলেছেন, বিহারের মানুষ মজুর হওয়ার জন্য জন্মগ্রহণ করেননি। বিহারের মানুষ শ্রমিকের যোগানদাতা হতে পারে না। কিন্তু এখনকার ব্যবস্থা মানুষকে শ্রমিক বানিয়েছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক বিশ্লেষক তথা জন সুরাজের নেতা প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, আজ যখন সারা দেশের শ্রমিকের প্রয়োজন, তারা বলছে, যাও বিহার থেকে শ্রমিক নিয়ে এসো।












Click it and Unblock the Notifications