বিজেপির জোট সরকারে শামিল হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান, আদিবাসী স্বার্থকেই অগ্রাধিকার প্রদ্যোতের
মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালেই টিপ্রা সুপ্রিমো জানিয়ে দেন, জনজাতি সদস্যদের নিয়ে সাংবিধানিক সমাধান ছাড়া সরকারে যোগ দেব না।
বিজেপি টিপ্রামোথাকে জোটে শামিল হওয়ার বার্তা দিয়েছিল ত্রিপুরার ফলাফল প্রকাশের পরই। প্রাথমিকভাবে টিপ্রা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা রাজিও হয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত বিজেপির উদ্দেশ্য চরিতার্থ হল না। বিজেপির জোট প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকলেন টিপ্রা সুপ্রিমো।
মঙ্গলবার মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালেই টিপ্রা সুপ্রিমো জানিয়ে দেন, জনজাতি সদস্যদের নিয়ে সাংবিধানিক সমাধান ছাড়া সরকারে যোগ দেব না। সেইসঙ্গে তিনি পাল্টা জানিয়ে দেন কেউ যদি মনে করেন রাজ্যের ৩০ শতাংশ উপজাতিকে উপেক্ষা করে ত্রিপুরা চালাতে পারবেন, তাহলে 'আগামী দিনে সমস্যা বাড়বে বই কমবে না।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে টানা দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মানিক সাহা। এই পরিস্থিতিতে টিপ্রা মোথা জোর দিয়েই জানায়, রাজ্যের আদিবাসীদের কল্যাণের জন্য একটি সম্মানজনক সাংবিধানিক সমাধান না পাওয়া পর্যন্ত তারা কোনো সরকারের অংশ হবে না।
সোশ্যাল মিডিয়া পোস্টে টিপ্রা প্রধান প্রদ্যোত দেববর্মা বলেন, আমরা ১৩ জন বিধায়য়ককে বিধানসভায় পাঠিতে সমর্থ হয়েছিল। তাঁরা জনগণের স্বার্থে কাজ করবেন। এই প্রথম আদিবাসী দল হিসেবে আমরা গঠনমূলক ভূমিকা পালন করব। যতক্ষণ না আমরা আমাদের জনগণের জন্য একটি সম্মানজনক সাংবিধানিক সমাধান না পাচ্ছি, ততক্ষণ আমরা কোনো সরকারের অংশ হব না!
প্রদ্যোতের এই সিদ্ধান্ত ধাক্কা খেল বিজেপি। টিপ্রামোথা যে দলকে আরও সংগঠতি করে আদিবাসী তথা জনজাতি মানুষের কল্যামে কাজকেই প্রাধান্য দিচ্ছে তা স্পষ্ট। কোনও পদ বা মন্ত্রিত্ব তাদের কাছে গুরু্ত্ব পাচ্ছে না। আদিবাসী স্বার্থই সবার আগে। আগামী দশকে টিপ্রা-সমর্থকদের ভবিষ্যৎ দেখাই অগ্রাধিকার পাবে।
তেইশের নির্বাচনে ত্রিপুরায় উত্থান হয়েছে নতুন দল টিপ্রামোথার। মাত্র দুবছরেই প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে প্রদ্যোৎ কিশোরের দল। টিপ্রামোথা বিরোধী দল হয়েই আদিবাসীদের জন্য লড়াই চালিয়ে যাওয়াকেও শ্রেয় মনে করছেন। শাসক জোটে শামিল হওয়া নিয়ে বিজেপির শর্তে প্রাথমিকভাবে রাজি হলেও পরে পিছপা বৃহত্তর স্বার্থ চিন্তা করেই।
বিজেপি নেতা তথা অসময়ের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার জোট বার্তার পর প্র্দ্যোৎ কিশোর পাল্টা জানিয়ে দিলেন কী অভিপ্রায় তাঁর। বিরোধীদের করায়ত্ত করার লক্ষ্যে টিপ্রামোথাকে জোটে শামিল করতে চাইলেও প্রদ্যোৎ কিশোর দেববর্মা সেই শর্তে রাজি হলেন না শেষপর্যন্ত। বিজেপির মন্ত্রিসভায় টিপ্রামোথার যোগদান নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটালেন তিনি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications