উত্তরাখণ্ডের ৬৯টি , উত্তরপ্রদেশের ৬৭টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
সকাল ৯ টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোট পড়েছে ১০.৭৫ শতাংশ। উত্তরপ্রদেশের পাশপাশি আজ ভোট গ্রহণ চলছে উত্তরাখণ্ডেও। সকাল ৯ টা পর্যন্ত উত্তরাখণ্ডে ৬ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
লখনউ, ১৫ ফেব্রুয়ারি : উত্তরভারত জুড়ে প্রবল ঠাণ্ডার মধ্যে শুরু হল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। দপুরে ১ টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৪২.০ শতাংশ। উত্তরপ্রদেশের পাশপাশি আজ ভোট গ্রহণ চলছে উত্তরাখণ্ডেও। দুপুর ১ টা পর্যন্ত উত্তরাখণ্ডে ৩৯ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
আজকের পর্বের মধ্যে পশ্চিম উত্তরপ্রদেশের ৬৭টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। সেরাজ্যের ১১ টি জেলার বিভিন্ন বুথে চলছে ভোটগ্রহণের কাজ। সাহারনপুর, মোরাদাবাদ, রামপুর, পিলভিটের মতো এলাকায় আজ ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। উত্তরপ্রদেশে গোটা নির্বাচনের ৭টি পর্বে ভোট গ্রহণ হওয়ার কথা।

উত্তরপ্রদেশে মায়াবতীর বি এসপি -এর সঙ্গে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সমানতালে লড়ছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। এদিকে উত্তরপ্রদেশে মসনদ দখলের লড়াইয়ে রাজনৈতিক গুরুত্বের জায়গায় রয়েছে বিজেপিও। আজকের ভোটে, উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্রে ভাগ্য নির্ধারন হতে চলেছে সমাজবাদী পার্টির নেতা আজাম খানের ছেলে আবদুল্লাহ আজমের। শাহজাহানপুর থেকে তারকা প্রার্থী হিসাবে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদা।
এদিকে উত্তরাখণ্ডের ১৩ টি জেলার ৬৯ টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। রাজ্যে হরিশ রাওয়াতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মূল প্রতিদ্বন্দী বিজেপি। মোট ৭০ টি কেন্দ্রের মধ্যে শুধু কারাংপ্রয়াগে ভোট হবে আগামী ৯ মার্চ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications