নারী নিগ্রহ রুখতে নিযুক্ত মহিলা পুলিশকর্মীরাই ইভটিজিংয়ের শিকার!

পুলিশ কন্ট্রোলরুমের হেল্পলাইনে ফোন করে মহিলা পুলিশকর্মীদের উত্ত্যক্ত করা, রাস্তায় ইভটিজার ধরতে বেরোলে শিস দিয়ে অশ্লীল ভাষায় গান করা, দূর থেকে খারাপ অঙ্গভঙ্গি করে পালিয়ে যাওয়া ইত্যাদি এখন জলভাত হয়ে গিয়েছে বরেলিতে। গত অক্টোবর মাসে শুধু বরেলির পুলিশ কন্ট্রোলরুমে ১৭৩৮টি এমন ফোন এসেছে, যেখানে রোমিওরা প্রেম নিবেদন করতে চেয়েছে মহিলা পুলিশকর্মীদের। 'আমাকে বিয়ে করো', 'তোমাকে দারুণ দেখতে', 'রাতে এসো আমার ঘরে' ইত্যাদি গোছের কথাবার্তাই বেশি শুনতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা পুলিশকর্মী বলেন, "বিরক্ত হয়ে আমরা যখন পুরুষ সহকর্মীদের হাতে ফোন তুলে দিই, তখন কেউ তড়িঘড়ি ফোন কেটে দেয়। কেউ আবার রেগে গিয়ে গালাগালি দেয়। গ্রেফতারের ভয় দেখালেও উপদ্রব কমছে না।"
বরেলি শহরের পুলিশকর্তারা জানান, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এ সংক্রান্ত মামলাগুলি জামিনযোগ্য হওয়ায় তারা আদালত থেকে পরক্ষণেই জামিন পেয়ে যায়। তার পর আবার নতুন উদ্যমে জ্বালাতন করতে শুরু করে। তাই এখন নম্বরগুলি চিহ্নিত করে সিমকার্ড ব্লক করে দেওয়া হচ্ছে। ৯০টি সিমকার্ড এখনও পর্যন্ত ব্লক করা হয়েছে। এটা অবশ্য খুবই অল্প প্রয়োজনের তুলনায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications