পুলিশ গ্রামবাসীদের হাতে তাঁদের তুলে দিয়েছিল, মুখ খুললেন মণিপুরের নির্যাতিতা
মণিপুরের ভাইরাল ভিডিও নিয়ে প্রথম সর্বভারতীয় সংবাদ মাধম্য ইন্ডিয়ান এক্সপ্রেসে মুখ খুললেন নির্যাতিতা। প্রথমে মুখ খুলেই তিনি যা বলেছেন তাতে ক্ষোভের আগুন আরও দ্বিগুণ হয়ে যাবে। নির্যাতিতা জানিয়েছেন ঘটনার দিন গ্রামবাসীদের সঙ্গেই ছিল পুলিশ। এবং পুলিশই তাঁদের সেখানে ছেড়ে গিয়ে চলে আসে।
নির্যাতিতা বলেছেন যেদিন তাঁদের গ্রামে হামলা হয় সেদিন হামলাকারীদের সঙ্গে ছিল পুলিশ। তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে করে রাস্তায় নিয়ে আসা হয়। সেখানে হামলাকারীদের হাতে তাঁদের তুলে দিয়েছিল পুলিশই। কুকি এবং জোমি উপজাতির দুই যুবতিকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়েছিল হামলাকারীরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যে দুই মহিলার সঙ্গে এই মধ্য যুগীয় বর্বরতা করা হচ্চ্ছে তাঁদের এক জনের বয়স ২০ বছর এবং আরেক জনের ৪০ বছর। তাঁের বিবস্ত্র করে মাথায় বন্দুক ঠেকিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরে ধানেরক জমিতে নিয়ে গিয়ে প্রকাশ্য গণধর্ষণ করা হয়।
১৮ মে ঘটনাটি অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। তারপর থেকে কেউ গ্রেফতার হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাকিরা কোথায়। ভিডিওতে কম করে জনা ৫০ জনকে দেখা গিয়েছে। তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না।
মণিপুরের মুখ্যমন্ত্রী এখন অভিযুক্তকে ফাঁসির সাজা দেওয়ার কথা বলছেন। কিন্তু ঘটনার এক মাস পরেও কেন কোনও পদক্ষেপ করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্যাতিতা এক মহিলা জানিয়েছেন, তাঁদের গ্রাম কাংপোখপি জেলা। সেখানে হামলাকারীরা হামলা চালানোর পরে তাঁরা জঙ্গলে পালিয়ে গিয়েছিল। থুবা থানার পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে আসছিল। থানা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে হামলাকারীরা পুলিশের গাড়ি আটকায়। তখনই পুলিশ সেই জনতার হাতে তাঁদের তুলে দিয়ে সেখান থেকে চলে যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে নির্যাতিতা যুবতী জানিয়েছেন পরিবারের চার জন তাঁরা জঙ্গলে গিয়ে লুকিয়েছিলেন। তাঁদের মধ্যে ৫০ বছরের এক মহিলাও ছিলেন। তাঁকেও হামলাকারীরা বিবস্ত্র করে মারধর করে। এবং ২০ বছর বয়সী নির্যাতিতা৩ যুবতীর বাবা এবং ভাইকে নির্মম ভাবে খুন করে তারা।
নির্যাতিতা জানিয়েছেন তাঁদের এই ঘটনা যে ভিডিও করে রাখা হয়েছিল এবং সেটা যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা তারা কেউ জানেন না। কারণ মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। ঘটনার ২ মাস পরে একটি ভিডিও যো গোটা দেশে হইচই ফেলে দিয়েছে সেটার তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন সর্বভারতীয় সংবামাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে।












Click it and Unblock the Notifications