কানপুর হিংসাত্মক ঘটনায় ৪০ জনের ছবি প্রকাশ, স্থানীয়দের তথ্য দিতে অনুরোধ পুলিশের

কানপুর হিংসাত্মক ঘটনায় ৪০ জনের ছবি প্রকাশ, স্থানীয়দের তথ্য দিতে অনুরোধ পুলিশের

গত শুক্রবার কানপুরে সংঘর্ষ ও পাথর ছোঁড়ার ঘটনায় ঘণ্টাখানেক সিসি ক্যামেরার ফুটেজ কাঁটাছেঁড়া করার পর পুলিশ ৪০ জন ব্যক্তির ছবি প্রকাশ্যে এনেছে। পুলিশের অনুমান, শুক্রবারের হিংসাত্মক ঘটনার পেছনে এই ব্যক্তিদের সক্রিয় ভূমিকা রয়েছে, যে ঘটনায় সাতজন আহত হয়েছে।

কানপুর হিংসাত্মক ঘটনায় ৪০ জনের ছবি প্রকাশ, স্থানীয়দের তথ্য দিতে অনুরোধ পুলিশের

পুলিশ এই ৪০ জন ব্যক্তির ছবি প্রকাশ করে ঘোষণা করেছে যে এদের বিষয়ে কেউ যদি কোনও তথ্য দিতে পারে তবে তার পরিচয় সুরক্ষিত রাখা হবে। রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশ পুলিশ ঠিক করেছে হিংসার ঘটনায় যুক্ত প্রধান সন্দেহভাজন, এই ব্যক্তিদের ছবি দেওয়া হোর্ডিং বিশিষ্ট স্থানগুলিতে এবং যেখানে ঘটনাটি ঘটেছে তার চারপাশে লাগানো হবে। হোর্ডিংগুলিতে স্টেশন হাউস অফিসার এবং সিনিয়র পুলিশ আধিকারিকদের যোগাযোগের নম্বর থাকবে, যাতে লোকেরা সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য দিতে পারে।

ডেপুটি কমিশনার পুলিশ (‌ইস্ট)‌ প্রমোদ কুমার এ প্রসঙ্গে বলেছেন, '‌২০ জন প্রধান অভিযুক্তের ছবি সহ ২৫টি হোর্ডিং, যারা ৩ জুনের হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত, এগুলি বিশিষ্ট অঞ্চলে এবং ঘটনাস্থলের চারপাশে ও প্রতিবেশী এলাকাগুলিতে লাগানো হবে।' ডিসিপি বলেন, '‌‌আমরা ভিডিও ক্লিপ, ক্যামেরা এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের ছবি সংগ্রহ করেছি।'‌ অতিরিক্ত পুলিশ কমিশনার আনন্দ প্রকাশ তিওয়ারি বলেছেন, '‌সিসি ক্যামেরা ও ভিডিও ক্লিপিংসের মাধ্যমে আমরা আরও ১০০ জন পাথর নিক্ষেপকারী ও দুষ্কৃতীদের সনাক্ত করতে পেরেছি।'‌

ত শুক্রবার কানপুরের প্যারেড চকে হিংসাত্মক সংঘর্ষ এবং পাথর ছোঁড়ার খবর পাওয়া যায়। যখন একদল লোক একটি টিভি বিতর্কে নবী মহম্মদের বিরুদ্ধে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার করা মন্তব্যের জন্য দোকানদারদের শাটার নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই মামলায় পুলিশ এখনও পর্যন্ত ৩৮ জনকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+