শ্রদ্ধা ওয়াকারের হত্যা, আফতাবকে আরও চারদিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত

দিল্লি কোর্ট মঙ্গলবার শ্রদ্ধা ওয়াকারের খুনি আফতাবকে আরও চারদিনের পুলিশি হেফাজতে পাঠাল। আফাতাব পুনাওয়ালা ২৭ বছরের শ্রদ্ধাকে কুপিয়ে কুপিয়ে ৩৫ টুকরো করে খুন করে। এরপর সেই দেহাংশ নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে দিয়েছিল। প্রমাণ লোপাট করতেই এই কাণ্ড করেছিল সে। তাতেও লাভের লাভ কিছু হয়নি। অনেক দেরীতে হলেও সে ধরা পড়ে যায় নিজের লিভ ইন পার্টনারকে নৃশংস ভাবে খুন করে।

নাগাড়ে জেরা

নাগাড়ে জেরা


এই ঘটনার জন্য পুলিশ তাকে নাগাড়ে জেরা করছে। তাঁকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তার আইনজীবী বলেছিল আগে দেওতা সময় অনুযায়ী এই শুনানি হচ্ছে। তবে পুনাওয়ালার সুরক্ষার প্রয়োজন আছে। তাই তাঁকে ওইভাবে শুনানি হাজির করানো হয়েছে।

শুনানির সময়

শুনানির সময়

শুনানির সময়

এই শুনানির সময় বিচারপতি তাকে জিজ্ঞাস করেন যে তাঁর সঙ্গে কি কোনওরকম খারাপ ব্যাবহার করা হয়েভহে জিজ্ঞাসাবাদের সময়? পুনাওয়ালা বলে যে, তার এসব কোনও সমস্যা নেই তদন্তে সে সম্পূর্ণ ভাবে সহায়তা করছে। সে এও আদালতকে বলেছে যে তাঁর মাথা প্রচন্ড গরম হয়ে গিয়েছিল সেই জন্য সে এই কাজ করে। পুনাওয়ালার আইনজীবী এই কথাই জানান।

এই শুনানি চলাকালীন সে এও বলে যে, "আমার এবং আমার পরিবারের কোনও ব্যক্তিগত আইনি পরামর্শদাতার সঙ্গে চেনা জানা নেই, আমি আমার যে আইনি সহয়তা পাচ্ছি তাতেই আমি খুশি।

এই বিষয়ে আদালত বলে যে তদন্তের জন্য দশ দিন কেটেছে। আরও দুই দিনে তদন্ত হয়ে যাবে। এতেই কাজ মিটবে বলে মনে করে আদালত।

রিমান্ড চায় পুলিশ

রিমান্ড চায় পুলিশ

এরপরেই খুনির রিমান্ড চেয়ে পুলিশ বলে যে, কিছু দেহাংশ এখনওও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আবার মেয়েটির চোয়াল পাওয়া গিয়েছে বনের ভিতর থেকে। তবে বাকি কিছু দেহাংশ দ্রুত পেতে চাইছে পুলিশ। আর সেই কাজ হবে আফতাবের কথার ভিত্তিতে।

কী বলেন বিচারপতি?

কী বলেন বিচারপতি?

এরপর বিচারপতি বলেন , "পুলিশ অপরাধীকে হেফাজতে রাখতে চাইছে। তাকে তাঁরা আরও বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আরও কিছু জিনিস তাঁরা খুঁজছেন। তদন্ত এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাই আদালত পুলিশের এই যে আবেদন অপরাধীকে হেফাজতে নেওয়ার তা সহমত দিচ্ছে। তাকে আরও চার দিনের হেফাজতে রাখা যেতে পারে।" এই খুনের ঘটনা দেশকে চমকে দিয়েছে। এভাবে এতটা নৃশংস হওয়া যায় ধারনার বাইরে ছিল সাধার মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+