থানার সামনেই স্ত্রীকে পেটালেন পুলিশ কর্মী, ভিডিও ভাইরাল
থানার সামনেই স্ত্রীকে পেটালেন পুলিশ কর্মী, ভিডিও ভাইরাল
পুলিশ থানার সামনেই এক পুলিশ কর্তা তাঁর স্ত্রীকে ধরে বেধড়ক পেটালেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।

জানা গিয়েছে, এ রাজ্যের ধর জেলার গান্ধওয়ানি পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নরেন্দ্র সূর্যবংশ। বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রীর কাছে খবর ছিল যে স্বামী অন্য মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছেন। সে কারণে ওই পুলিশ অফিসার তাঁর স্ত্রীকেও এড়িয়ে যাচ্ছেন। এরপর স্ত্রী সরাসরি পুলিশ থানায় এসে তাঁর স্বামীকে অবৈধ সম্পর্কের কথা জিজ্ঞাসা করেন এবং এর প্রতিবাদও করেন। এরপরই ক্ষিপ্ত হয়ে যান ওই আধিকারিক।
তিনি সকলের সামনেই তাঁর স্ত্রীকে মারধর করতে শুরু করে দেন। চুলের মুঠি ধরে টানতে টানতে তাঁকে মাটিতে ফেলে দেন ওই পুলিশ আধিকারিক। এরপর থানায় উপস্থিত অন্য পুলিশ কর্মীরা তাঁকে বাধা দেন এবং সরিয়ে নিয়ে যান। পুলিশের এসডিওপি মানওয়ার জানিয়েছেন যে নরেন্দ্রকে জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ কর্মীর এই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications