Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ram Mandir: সেরা অবিস্মরণীয় মুহূর্ত! রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে উল্লেখ মোদীর

Ram Mandir: অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

অযোধ্যা থেকে ফিরে এবার রাষ্ট্রপতিকে ঠি পাঠালেন প্রধানমন্ত্রী। ১৪০ কোটি ভারতবাসীকে নিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তাঁর জীবনের সেরা অবিস্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করলেন মোদী।

Ram Mandir: সেরা অবিস্মরণীয় মুহূর্ত!

রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, অযোধ্যা থেকে ফিরেছি জীবনের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে। তারপরেই এই চিঠি লিখছি। আমি এমন অযোধ্যাকে হৃদয়ে নিয়ে ফিরেছি যে অযোধ্যা আমার চেয়ে দূরে থাকতে পারে না।

অযোধ্যা যাওয়ার একদিন আগে রাষ্ট্রপতির চিঠি পেয়েছিলেন। তার মাধ্যমে যে শুভকামনা ও স্নেহ পেয়েছেন সেজন্য রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মোদী লিখেছেন, আপনার চিঠির প্রতিটি শব্দে আপনার করুণাময়ী স্বভাব ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার কথা জেনে অসীম আনন্দই পরিস্ফূট হয়েছে।

রাষ্ট্রপতির চিঠি পাওয়ার সময় এক ভাবযাত্রার মধ্যে তিনি ছিলেন বলে উল্লেখ করেন মোদী। এই চিঠি সব কিছুর মধ্যে সামঞ্জস্য রাখার ক্ষেত্রে সহযোগিতা ও ভরসা দেয় বলেও চিঠিতে লিখেছেন মোদী। তাঁর কথায়, আমি এক তীর্থযাত্রী হিসেবেই অযোধ্যা ধামে গিয়েছিলাম। আস্থা ও ইতিহাসের পবিত্র ভূমিতে পা রেখে ভাববিহ্বল হয়ে পড়ি।

মোদী লিখেছেন, এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারা পরম সৌভাগ্যের, তেমনই দায়িত্বও থাকে। প্রধানমন্ত্রীর ১১ দিনের ব্রত-অনুষ্ঠান, সংযমের কথার উল্লেখ ছিল রাষ্ট্রপতির চিঠিতে। মোদী সে কথা উল্লেখ করে লিখেছেন, কয়েক শতাব্দী ধরে আমাদের দেশের অগণিত মানুষের সংকল্প ব্রতের জন্যই রামলালা তাঁর জন্মভূমিতে এখন বিরাজমান।

এই ধরনের ব্রত, সংযম পালন করে তিনি যে আবেগাপ্লুত হয়ে পড়েছিল সে কথাও চিঠিতে লিখেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ১৪০ কোটি দেশবাসীর সঙ্গে রামলালার সাক্ষাৎ দর্শন, তাঁর বিগ্রহের সঙ্গে সাক্ষাৎ, তাঁকে স্বাগত জানানোর ক্ষণ ছিল অনবদ্য। প্রভু শ্রীরাম ও ভারতবাসীর আশীর্বাদেই এই প্রাণ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, এ জন্য আমি কৃতজ্ঞ।

ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করার সঙ্গে সঙ্গে তাণর জীবনের নানা দিক থেকে প্রেরণালাভের কথাও তুলে ধরেছেন মোদী। জনজাতি সম্প্রদায়ের সশক্তিকরণে পিএম জনমন প্রকল্পের ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ ছিল রাষ্ট্রপতির চিঠিতে। মোদী লিখেছেন, আদিবাসী সমাজের বিষয়গুলি আপনার চেয়ে কে-ই বা ভালো উপলব্ধি করবে? সমাজের বঞ্চিত মানুষজনের জন্য কাজ করারই শিক্ষা দেয় আমাদের সংস্কৃতি। এই প্রকল্পে আজ দেশবাসীর জীবনে বড় বদল এসেছে।

প্রভু শ্রী রামচন্দ্রের বিচারধারা থেকে শক্তি সঞ্চয় করে গরিব মানুষের হিতার্থে কাজ করার প্রত্যয়ের কথাও রয়েছে প্রধানমন্ত্রীর চিঠিতে। সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস ও সব কা প্রয়াসের প্রেরণা শ্রী রামচন্দ্রের কাছ থেকেই তিনি লাভ করেন বলে উল্লেখ করেন মোদী। দেশের ২৫ কোটি মানুষকে গত ১০ বছরে দারিদ্র্য থেকে মুক্ত করা গিয়েছে বলে দাবি তাঁর।

প্রভু শ্রী রামচন্দ্রের শাশ্বত বিচারধারা ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারতে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে বলে মনে করেন মোদী। শ্রী রামচন্দ্রের পরিত্র মন্দির সাফল্য ও বিকাশের পথ প্রশস্ত করে প্রেরণা জোগাবে বলে আশাবাদী তিনি। ভারত এই মার্গদর্শনের সঙ্গেই প্রগতি ও কর্তব্যের পথে অগ্রসর হবে বলেও চিঠিতে লিখেছেন প্রধানমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+