২০২২ থেকে ২০২৪ এই ২ বছরে ৩৮টি দেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী, তাঁর পিছনে খরচা কত, জানেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮টি বিদেশ সফরে মোট ২৫৮ কোটি টাকা ব্যয় হয়েছে, এমন তথ্য এবার প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ২০২৩ সালের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য সর্বাধিক ২২ কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে ওই রিপোর্টে জানান হয়েছে।
এদিন, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ নিয়ে প্রশ্ন তোলেন, যার উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্রা মার্গেরিটা রাজ্যসভায় এই তথ্য উপস্থাপন করেন বলে জানা যাচ্ছে। আর এই রিপোর্ট সামনে আসতেই ফের একবার ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। প্রধানমন্ত্রী দেশের অর্থ নিজের ব্যক্তিগত সফরে খরচ করছেন বলেও অভিযোগ তোলেন বিরোধী সাংসদরা।

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে
- ২০২৩ সালের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ব্যয়: ২২ কোটি ৮৯ লক্ষ ৬৮ হাজার ৫০৯ টাকা
- ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ব্যয়: ১৫ কোটি ৩৩ লক্ষ ৭৬ হাজার ৩৪৮ টাকা
- ২০২৩ সালের মে মাসে জাপান সফরে ব্যয়: ১৭ কোটি ১৯ লক্ষ ৩৩ হাজার ৩৫৬ টাকা
- ২০২২ সালের মে মাসে নেপাল সফরে ব্যয়: ৮০ লক্ষ ০১ হাজার ৪৮৩ টাকা
২০২২-২০২৪ সালের মধ্যে প্রধানমন্ত্রীর কিছু উল্লেখযোগ্য সফর ও তার খরচ তালিকা -
- ইতালি: ১৪ কোটি ৩৬ লক্ষ ৫৫ হাজার ২৮৯ টাকা
- পোল্যান্ড: ১০ কোটি ১০ লক্ষ ১৮ হাজার ৬৮৬ টাকা
- ব্রাজিল: ৫ কোটি ৫১ লক্ষ ৮৬ হাজার ৫৯২ টাকা
- গায়ানা: ৫ কোটি ৪৫ লক্ষ ৯১ হাজার ৪৯৫ টাকা
- রাশিয়া: ৫ কোটি ৩৪ লক্ষ ৭১ হাজার ৭২৬ টাকা
- ইউক্রেন: ২ কোটি ৫২ লক্ষ ০১ হাজার ১৬৯ টাকা
২০১৪ সালের আগে তুলনামূলক বিদেশ সফরে ব্যয় -
বিদেশ প্রতিমন্ত্রী আরও জানান, ২০১৪ সালের আগেও প্রধানমন্ত্রীরা বিদেশ সফরে বড় অঙ্কের টাকা খরচ করেছেন। যেমন -
- মার্কিন যুক্তরাষ্ট্র (২০১১): ১০ কোটি ৭৪ লক্ষ ২৭ হাজার ৩৬৩ টাকা
- রাশিয়া (২০১৩): ৯ কোটি ৯৫ লক্ষ ৭৬ হাজার ৮৯০ টাকা
- ফ্রান্স (২০১১): ৮ কোটি ৩৩ লক্ষ ৪৯ হজার ৪৬৩ টাকা
- জার্মানি (২০১৩): ৬ কোটি ০২ লক্ষ ২৩ হাজার ৪৮৪ টাক
সরকারের দাবি, এসব খরচ মুদ্রাস্ফীতি বা বিনিময় হারের পরিবর্তন অনুযায়ী সামঞ্জস্য করা হয়নি। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও, সরকার জানিয়েছে এসব সফর কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য জরুরি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications