নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া কেন ছেড়ে দিচ্ছেন রবিবার! পর্দা উঠল রহস্য থেকে
নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া কেন ছেড়ে দিচ্ছেন রবিবার! পর্দা উঠল রহস্য থেকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতেই ঘোষণা করেন যে সোশ্যাল মিডিয়া থেকে এই রবিবার তিনি বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন। নিমেষে জল্পনা চলতে থাকে যে সোশ্যাল মিডিয়া ঘিরে কেন এমন ভাবনা চিন্তা শুরু করেছেন মোদী? এর সঙ্গে দিল্লি হিংসার কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা। এমন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ফাঁস হল নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের আড়ালে কী রয়েছে?

কেন রবিবার সোশ্যাল মিডিয়া ছাড়ছেন মোদী!
রবিবার অর্থাৎ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। আর সেই দিন প্রধানমন্ত্রীর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করবেন দেশের উল্লেখযোগ্য অনুপ্রেরণাদায়ক মহিলারা। নারী দিবস উপলক্ষ্যেই মোদীর এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে।
|
মোদীর টুইট
সোমবার রাতে যে রহস্য দানা বেঁধে ছিল তা ফাঁস করেছেন মোদী নিজেই। মঙ্গলবার সকালেই তিনি জানান, দেশের যে মহিলাদের কাজ আমাদের অনুপ্রাণিত করে, তাঁদের জন্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেবেন মোদী। সমাজে বহুজনের মধ্যে অনুপ্রেরমার স্ফূলিঙ্গ ছড়াতেই মোদীর এমন পদক্ষেপ।

সোশ্যাল মিডিয়ায় মোদীর জনপ্রিয়তা
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় মোদীর ৫৩.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছেন। ৪৪ মিলিয়ন ফলোয়ার শুধু রয়েছেন ফেসবুকেই। ৩৫.২ মিলিয়ন মানুষ মোদীকে ইনস্টাগ্রামে ফোল করছেন। আর এই সমস্ত অ্যাকাউন্ট থেকেই মোদী সরে যেতে চান বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications