'চাকর শ্রেণি তৈরি করতে চেয়েছিল ব্রিটিশরা'! শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আনতে চান মোদী
প্রথাগত শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা রয়ে গিয়েছে দেশে। আর সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের চাহিদা মেটাতেই তৈরি করা হয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্র
প্রথাগত শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা রয়ে গিয়েছে দেশে। আর সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের চাহিদা মেটাতেই তৈরি করা হয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, "servant class" বানাতেই নাকি এই ধরণের পড়াশুনা চালু হয় বলে দাবি তাঁর।

যার মধ্যে এখনও অনেক কিছুরই বদল হয়নি বলেও এদিন বক্তব্যে তুলে ধরেন নরেন্দ্র মোদী।
'জাতীয় শিক্ষা নীতি' নিয়ে বারাণসীতে একটি সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে শুধুমাত্র ডিগ্রি নেওয়ার জন্যে নয়। বরং দেশকে আগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী করা প্রয়োজন। বৃহস্পতিবার বারাণসীতে ন্যাশানাল ইডুকেশন পলিসি কার্যকর করতে এক সম্মেলনের আয়োজন করা হয়।
আর সেখানেই প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রথাগত শিক্ষায় শুধু শিক্ষিত হলেই হবে না। প্রকৃত একজন কাজের মানুষ হয়ে উঠতে হবে। তাঁর কথায় ব্রিটিশরা 'চাকর শ্রেণি' তৈরি করার জন্যে যে পড়াশুনা তৈরি করেছিলেন তাতে বদল আনা খুবই জরুরি।
প্রধানমন্ত্রীর দাবি, বর্তমানে দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে তা শুধুমাত্র চাকরি দেওয়ার জন্যেই। বলেন, স্বাধীনতার পরে অনেক কিছুই বদলে গিয়েছে। তবে এখনও অনেক কিছু রয়ে গিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে আজ বৃহস্পতিবার থেকে তিনদিনের এই সম্মেলন শুরু হয়েছে। এই উদ্যোগে সামিল হয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়য় এবং এউজিসি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে শিশুরা কিছু জানতে হলে গুগলের সাহায্য নিয়ে থাকে। কয়েক বছর বাদে তাঁরা যখন কলেজে পা রাখবে তখন তাঁদের জন্যে এমন ব্যবস্থা তৈরি রাখতে হবে যাতে তাঁরা সহজেই এগিয়ে যেতে পারে। National Education Policy অর্থাৎ NEP- ভারতের শিক্ষা ক্ষেত্রে বিপ্লব আনবে বলে দাবি প্রধানমন্ত্রী। ভারতীয় ভাষার শিক্ষায় তা খুবই গুরুত্বপূর্ণ হবে বলেও দাবি তাঁর। আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় কি কি চ্যালেঞ্জ আছে, আর কোনও সমস্যা আছে তা চিহ্নিত করে সমাধান সুত্র বার করতে হবে।
প্রধানমন্ত্রী মনে করেন, ভারতের নয়া শিক্ষা ব্যবস্থা একদিন গোটা বিশ্বের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। সম্মেলনে শিক্ষার বিষয়ে নতুন কিছু করা নিয়ে আলোচনা করার কথা প্রধানমন্ত্রী বলেন। NEP- দেশজূড়ে কার্যকর করার জন্যে এই সম্মেলনে আমন্ত্রণ করা হয় গোটা দেশের ৩০০ জনেরও বেশি শিক্ষাবিদকে। যার মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন তাঁরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ সে রাজ্যের একাধিক মন্ত্রী এবং কেন্দ্রীয়মন্ত্রীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications