Uttarkashi Tunnel Rescue: শ্রমিকদের উদ্ধার হতেই স্বস্তি নিঃশ্বাস ফেললেন মোদী, দিলেন বার্তাও
Uttarkashi Tunnel Rescue: ১৭ দিনের লড়াই শেষ। সুস্থ অবস্থায় টানেলের মধ্যে থেকে বেরিয়ে এসেছেন ৪১ জন শ্রমিক। আর এরপরেই গোটা দেশজুড়ে কার্যত উৎসবের মেজাজ। কেউ পোড়াচ্ছেন আতসবাজি কেউ আবার ধন্যবাদ জানাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যদের। সুরক্ষিত ভাবে বেরিয়ে আসার পরেই কার্যত সন্তোষ প্রকাশ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথমদিন থেকে গোটা উদ্ধার (Uttarkashi Tunnel Rescue) প্রক্রিয়ার উপর নজর রাখে পিএমও। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামীর সঙ্গে কথা বলেন। এমনকি শ্রমিকরা যখন টানেলের মধ্যে থেকে বেরিয়ে আসছেন এক এক করে সেই সময়ও ধামীর কাছ থেকে উদ্ধারকাজের বিষয়ে আপডেট নেন মোদী।

আর এরপরেই তাঁর X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (PmModi) লেখেন,উত্তরকাশীতে আটকে (Uttarkashi Tunnel Rescue) থাকা শ্রমিকদের ভাইদের উদ্ধারকাজের সফলতা যে কাউকেই আবেগপ্রবণ করে তুলবে। আটকে থাকা শ্রমিকদের সাহস এবং ধৈর্য প্রত্যেকের কাছেই অনুপ্রেরণা। আমি আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। অন্যদিকে আটকে থাকা শ্রমিকদের পরিবারও কঠিন সময়ে যেভাবে সাহসের পরিচয় দিয়েছে সেই কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর টুইটে। ঠিক কী লিখলেন তিনি?
Uttarkashi tunnel rescue | | PM Narendra Modi tweets, "The success of the rescue operation of our labour brothers in Uttarkashi is making everyone emotional. I want to say to the friends who were trapped in the tunnel that your courage and patience are inspiring everyone. I wish… pic.twitter.com/8HY92CAWt8
— ANI (@ANI) November 28, 2023
''দেশের জন্যে বড় খবর''
শুধু প্রধানমন্ত্রী মোদীই নয়, সোশ্যাল মিডিয়ায় শ্রমিকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন অমিত শাহ। তিনি লিখছেন, দেশের জন্য এটা খুবই ভালো খবর যে উত্তরকাশীতে (Uttarkashi Tunnel Rescue) একটি টানেলে আটকে পড়া আমাদের ৪১ জন শ্রমিক ভাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে যেভাবে দীর্ঘ সময় ধরে আটকে থাকার পরও যেভাবে শ্রমিকরা সাহস দেখান তাতে কুর্নিশ জানান শাহ। একই সঙ্গে উদ্ধারকারী দলেরও প্রশংসা করেছেন তিনি।
''স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশ''
রাজনাথ সিং লিখছেন, শ্রমিকদের উদ্ধারে খবর আমাকে স্বস্তি দিয়েছে। গোটা দেশের নজর ছিল এই উদ্ধারকাজের উপর। উদ্ধারকাজের সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা দেশ। এটা সব শ্রমিকের পরিবারের জন্য আনন্দের মুহূর্ত বলেও টুইটে উল্লেখ রাজনাথ সিংয়ের। অন্যদিকে সফল অভিযানের পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাহুল গান্ধী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
Uttarkashi tunnel rescue | President Droupadi Murmu tweets, "I feel relieved and happy to learn that all the workers trapped in a tunnel in Uttarakhand have been rescued. Their travails over 17 days, as the rescue effort met with obstacles, have been a testament of human… pic.twitter.com/gOmHK9ZpyT
— ANI (@ANI) November 28, 2023












Click it and Unblock the Notifications