সুদৃঢ় হল বন্ধুত্ব, ভূটানে গার্ড অব অনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

দু'দিনের সফরে প্রতিবেশী রাষ্ট্র ভুটানে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে পারো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

দু'দিনের সফরে প্রতিবেশী রাষ্ট্র ভুটানে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে পারো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। ভুটানের এই উষ্ণ অভ্যর্থনায় অভিভূত মোদী বলেন, ভুটানের মতো প্রতিবেশী পেয়ে ভারত গর্বিত। ভুটানের উন্নয়নে ভারত সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছে।

ভূটানে গার্ড অব অনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভুটান সফরে এসেছেন মোদী। দু'দিনের সফরে দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করার কথা। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতেই মোদীর এই ভুটান সফর।

এদিন প্রধানমন্ত্রী ভুটানে ভারতীয় রুপে কার্ডের সূচণা করেন। ভুটানের প্রধান মন্ত্রী লোটে শেরিংকে পাশে নিয়েই এই রুপে কার্ডের সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ভুটানে এই রুপে কার্ডের সূচণা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আগামী পাঁচ বছর ভুটানের উন্নয়নে ভারত সামিল হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রুপে কার্ডের সূচনা করার পর প্রধানমন্ত্রী ভুটানে বৃক্ষরোপনও করেন। এর পর দুই দেশের প্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এমনকী দুই দেশের মধ্যে ৯িট মৌ স্বাক্ষর হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+