Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIC Bima Sakhi Yojana: নারী ক্ষমতায়নে জোর দিতে এলআইসিতে বিমা সখী যোজনা চালু করলেন প্রধানমন্ত্রী

LIC Bima Sakhi Yojana: মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রচারের লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার পানিপথে একটি অনুষ্ঠানে এলআইসি বীমা সখী যোজনা চালু করেছেন। ভারত জুড়ে ১ লক্ষেরও বেশি মহিলা যুক্ত হতে পারে এই যোজনার সাথে।

১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের LIC এজেন্ট হওয়ার সুযোগ দেওয়ার জন্য এই বীমা সখী যোজনার আজ উদ্বোধন করা হল। যার ফলে তাদের আর্থিক স্বাধীনতা এবং সাক্ষরতা বৃদ্ধি পাবে।

Narendra Modi

এদিনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী সামাজিক বাধাগুলি অপসারণের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, "অতীতে মহিলাদের জন্য নিষিদ্ধ ছিল এমন অনেক কাজ। বিজেপি আমাদের মেয়েদের পথ থেকে প্রতিটি বাধা দূর করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে পারে"। এই উদ্যোগ লিঙ্গ সমতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য সরকারের অঙ্গীকার বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বিমা সখী যোজনা এবং বৃহত্তর জাতীয় ইতিহাসের প্রেক্ষাপটে ৯ ডিসেম্বর তারিখের তাৎপর্যও উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে ৯ নম্বরটি ভারতীয় শাস্ত্রে শুভ বলে মনে করা হয়, যা দেবী দুর্গার নয়টি শক্তিরূপকে ব্যক্ত করে। একই সাথে ৯ ডিসেম্বর গণপরিষদের প্রথম সভার বার্ষিকী, যা ভারতের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই নারীদের জীবনেও আজকের এই দিনটির মাহাত্ম্য অনেক বেড়ে গেল।

LIC বিমা সখী যোজনা হল একটি উদ্যোগ যার লক্ষ্য হল ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের ক্ষমতায়ন করার মাধ্যমে তাদের জীবন বীমা কর্পোরেশনের (LIC) এজেন্ট হওয়ার সুযোগ দেওয়া। যে মহিলারা কমপক্ষে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তারাই এর জন্যে আবেদন করতে পারবেন। আর্থিক সাক্ষরতা এবং বীমা সম্পর্কে বোঝার জন্য একটি তিন বছরের ট্রেনিং দেওয়া হবে সেই সকল আবেদনকারীকে। প্রশিক্ষণের পরে তারা LIC এজেন্ট হিসাবে কাজ করবে। প্রশিক্ষণের সময়কালে কিছু স্টাইপেন দেওয়া হবে আবেদনকারীদের, বলেই জানা যাচ্ছে।

প্রাথমিক ১০০ কোটি টাকা দিয়ে অর্থায়ন করা এই স্কিমটি আর্থিক অন্তর্ভুক্তি, স্বনির্ভরতা এবং কাজের সুযোগগুলিকে উন্নত করতে চায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে কর্মসংস্থানের সেই ভাবে সুযোগ নেই, সেখানের মহিলাদের জন্যেই ভেবে এই স্কিম চালু করা হয়েছে। এতে সহজেই মহিলারা স্বনির্ভর হয়ে উঠতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+