নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর

উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করার পর তাঁর বক্তব্য, এই বিমানবন্দর চালু হলে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থায় অনেক বড় পরিবর্তন আসবে এবং সেইসঙ্গে বিশ্বজুড়ে সংযোগ আরও অনেকটা সহজ হয়ে যাবে। ভবিষ্যতে এই বিমানবন্দরের প্রায় প্রতি দুই মিনিট অন্তর উড়ান ওঠানামার লক্ষ্য নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন। মোদী বলেন, "এই প্রকল্পটি পশ্চিম উত্তরপ্রদেশের ব্যবসা, অর্থনীতি ও কর্মসংস্থানে বড়সড় প্রভাব ফেলবে। নয়ডা, মথুরা, আগ্রা, মেরঠ সহ আশপাশের অনেক জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।"

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে, "এই বিমানবন্দর ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক, যুবকদের জন্য নতুন করে সুযোগ তৈরি করবে।আন্তর্জাতিক সংযোগ বাড়ার কারণে রপ্তানি এবং বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে।" রাজনৈতিক প্রসঙ্গেও মন্তব্য করেছেন মোদী। তাঁর দাবি, "২০০৩ সালে অনুমোদন পাওয়ার পরেও কংগ্রেস সরকার প্রকল্পটি বছরের পর বছর বাস্তবায়ন করতে দেয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তাড়াতাড়ি সম্পূর্ণ কাজ এগিয়েছে এবং আজ উদ্বোধন সম্ভব হয়েছে।"

এদিন আন্তর্জাতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে জ্বালানি সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "সাধারণ মানুষ এবং কৃষকদের ওপর যাতে এর কোনোরকম প্রভাব না পড়ে, সে দিকেও নজর রাখা হচ্ছে।"

উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রথম পর্যায়ে বছরে প্রায় ১.২ কোটি যাত্রী পরিষেবা দিতে পারবে। তারপর ধাপে ধাপে সম্প্রসারণ করে ভবিষ্যতে তা আরও কয়েকগুণ বাড়ানোর পরিকল্পনা আছে। আধুনিক এক্সপ্রেসওয়ে সংযোগ, পরিকাঠামো, ভবিষ্যতে মেট্রো এবং র‍্যাপিড রেলের সুবিধা থাকার কারণে যাতায়াত আরও অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+