বিজেপির জাতীয় সম্মেলনে আবেগাপ্লুত PM মোদী! বেশ কয়েকবার নিলেন বিরতি
নয়াদিল্লির ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় সম্মেলন। সেখানে জৈন আচার্য বিদ্যাসাগর মহারাজকে স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বলেন, আজ সব দেশবাসীর পক্ষ থেকে তিনি শ্রদ্ধার সঙ্গে সাধক শিরোমনি আচার্য বিদ্যাসাগরজি মহারাজকে শ্রদ্ধা জানাচ্ছেন।
সাধক আচার্য বিদ্যাসাগর মহারাজ্রে মৃত্যুতে জৈন সম্প্রদায়ের বড় ক্ষতি। তিন দিন উপবাসের পরে শনিবার ১৮ ফেব্রুয়ারি বেলা আড়াইটের দিকে তিনি দেহত্যাগ করেন। ছত্তিশগড়ের ডোঙ্গারগড়ের চন্দ্রগিরি তীর্থে তাঁর দেহত্যাগের আগে তিনি অখণ্ড নীরবতা পালন করেছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগরজি মহারাজের মৃত্যু, দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণের জন্য তাঁর মূল্যবান প্রচেষ্টা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। সারা জীবন তিনি দারিদ্র বিমোচনের পাশাপাশি সমাজে স্বাস্থ্য ও শিক্ষার প্রসারে নিয়োজিত ছিলেন।
भारतीय जनता पार्टी के राष्ट्रीय अधिवेशन में पीएम मोदी का संबोधन।#BJPNationalCouncil2024 https://t.co/TZmAXXCMQs
— BJP (@BJP4India) February 18, 2024
প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সৌভাগ্য যে তিনি আচার্য বিদ্যাসাগরজি মহারাজের থেকে আশীর্বাদ পেয়েছেন। গত বছর ছত্তিশগড়ের চন্দ্রগিরি জৈন মন্দিরে তাঁর সঙ্গে সাক্ষাৎ জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আচার্যজির কাছ থেকে অনেক ভালবাসা ও আশীর্বাদ পেয়েছেন। সমাজে তাঁর অতুলনীয় অবদান দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী।
आचार्य श्री 108 विद्यासागर जी महाराज जी का ब्रह्मलीन होना देश के लिए एक अपूरणीय क्षति है। लोगों में आध्यात्मिक जागृति के लिए उनके बहुमूल्य प्रयास सदैव स्मरण किए जाएंगे। वे जीवनपर्यंत गरीबी उन्मूलन के साथ-साथ समाज में स्वास्थ्य और शिक्षा को बढ़ावा देने में जुटे रहे। यह मेरा… pic.twitter.com/mvJJPbiiwM
— Narendra Modi (@narendramodi) February 18, 2024
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী মোদীকে আবেগাপ্লুত ভাষণ দিতে দেখা গিয়েছে গত ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরে। তিনি রামলালার উদ্দেশে ক্ষমা প্রার্থনা করে বলেছিলেন, প্রচেষ্টা, ত্যাগ ও তপস্যায় নিশ্চয় কিছু অভাব রয়েছে। যে কারণে এত শতাব্দী ধরে এই কাজটি করা যায়নি। কিন্তু কাজটি সম্পন্ন হয়েছে। তিনি বিশ্বাস করেন, ভগবান রাম অবশ্যই সবাইকে ক্ষমা করবেন।












Click it and Unblock the Notifications