নতুন বছরে আমেরিকার প্রেসিডেন্টকে শুভেচ্ছা ফোন মোদীর, পাল্টা অভিনন্দন ট্রাম্পের

নতুন বছরের শুরুতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ফোন মোদী। দুদেশের সম্পর্ক আগের থেকে শক্তিশালী হয়েছে বলেও জানানো হয়েছে।

নতুন বছরের শুরুতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ফোন মোদী। দুদেশের সম্পর্ক আগের থেকে শক্তিশালী হয়েছে বলেও জানানো হয়েছে। মঙ্গবলবার সকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে এই শুভেচ্ছা ফোনের কথা জানানো হয়। জানানো হয়েছে মোদীর তরফ থেকে ট্রাম্পের পাশাপাশি তাঁর পরিবার এবং আমেরিকার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী।

ট্রাম্পকে শুভেচ্ছা মোদীর

ট্রাম্পকে শুভেচ্ছা মোদীর

প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভারত ও আমেরিকার সম্পর্ক শক্তিশালী হয়েছে। আগের বছরে বিভিন্ন বিষয়ে দুদেশের গভীর সম্পর্কের কথাও উল্লেখ করেছেন মোদী। একইসঙ্গে দুদেশের উন্নত সম্পর্কের জন্য প্রসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন মোদী।

পাল্টা শুভেচ্ছা ট্রাম্পেরও

পাল্টা শুভেচ্ছা ট্রাম্পেরও

পাল্টা মোদীকে ট্রাম্প নতুন বছরে ভারতের সমৃদ্ধি ও অগ্রগতির জন্য আশা প্রকাশ করেছেন। পাশাপাশি ট্রাম্প ভারত ও আমেরিকার গত কয়েক বছরে সম্পর্কে উন্নতি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ডিসেম্বরেই দুদেশের বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে বসেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সেপ্টেম্বরে হাউডি মোদীতে ট্রাম্পের প্রশংসা

সেপ্টেম্বরে হাউডি মোদীতে ট্রাম্পের প্রশংসা

সেপ্টেম্বরে হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রশংসা করেছিলেন। মোদী বলেছিলেন অবকি বার ট্রাম্প সরকার। পাল্টা মোদীর প্রশংসা করেছিলেন ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+