Parliament Session 2024: বারাণসীর সাংসদ পদে শপথ প্রধানমন্ত্রী মোদীর, নয়া সংসদভবনে শপথ নিলেন কারা
শুরু হল তৃতীয় মোদী সরকারের প্রথম সংসদ অধিবেশন। প্রথম দিনেই সংসদ ভবনে শপথ নিলেন নবনির্বাচিত সাংসদরা। বারাণসীর সাংসদ পদে শপথ নিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রোটেম স্পিকার তাঁকে শপথ বাক্য পাঠ করালেন। এই প্রথম সংসদ ভবনে সাংসদরা শপথ নিলেন। এর আগে সেন্ট্রাল হলে শুপথ নিতেন সাংসদরা।
এই প্রথম নয়া সংসদ ভবনে শপথ নিলেন নবনির্বাচিত সাংসদরা। এর আগে স্বাধীনতার পর থেকে পুরনো সংসদ ভবনে সাংসদরা শপথ নিতেন সাংসদরা। প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণের পরে একে একে শপথ নেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জগরাজ সিং , সর্বানন্দ সোনোওয়াল, ধর্মেন্দ্র প্রধান, শিবরাজ সিং চৌহ্বান শপথ গ্রহন করেন।

নয়া সংসদ ভবনে যখন চলছে লোকসভার অধিবেশন ঠিক তখনই সংসদভবনের ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ অবস্থান করছেন বিরোধী দলের সাংসদরা। কংগ্রেসের নেতৃত্বে এই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেসও। হাতে সংবিধান নিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন তাঁরা।
সংসদ অধিবেশনের প্রথম দিনেই এনডিএ জোটের সাংসদরা এবং বিরোধী জোটের সাংসদরা। এদিকে সংসদ ভবনে যখন শপথ গ্রহন অনুষ্ঠান চলছে ঠিক তখনই বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব থেকে শুরু করে সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা সংবিধান হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তাঁদের অভিযোগ প্রোটেম স্পিকার নির্বাচনেও অনিময় করেছে মোদী সরকার। নিয়ম অনুযায়ী সংসদের সবচেয়ে বর্ষিয়ান সাংসদকে প্রোটেম স্পিকার পদে। সেই হিসেব করলে কংগ্রেসের কে সুরেশকে প্রোটেম স্পিকার পদে নির্বাচিত করার কথা কিন্তু সেটা করেনি মোদী সরকার। নিজেরদের ইচ্ছে মতো সংবিধান বিরোধী কাজ প্রথম থেকেই করে চলেছে মোদী সরকার। এমনই অভিযোগ করেছে কংগ্রেস।
সেকারণে সংসদ ভবনে প্রথম দিন থেকেই দায়িত্বশীল বিরোধীদের ভূমিকায় দেখা দিয়েছে ইন্ডিয়া জোট। এদিকে অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী মোদী বার্তা দিয়েছেন যে এবার তাঁদের দায়িত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে। এবার আরও ৩ গুণ পরিশ্রম করতে হবে। দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষা করতে হবে। কাজেই আর কোনও বিশ্রাম নেই সহমত হয়েই সরকার চালানো হবে বলে জানিয়েছেন মোদী। এবারে সংসদে অনেকটাই শক্তিশালী বিরোধীরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications