PM Modi's Oath Ceremony: চন্দ্রচূড় থেকে আম্বানি-আদানি, শাহরুখ-রজনী! মোদীর শপথে চাঁদের হাট
PM's Oath Ceremony: জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদীই প্রথম টানা তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন। আজ প্রধানমন্ত্রী ও এনডিএ সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণ করলেন।
শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজু, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রণিল বিক্রমাসিংঘে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনথ, সেশেলের উপ রাষ্ট্রপতি আহমেদ আফিফ, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে উপস্থিত ছিলেন। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সাক্ষী থাকলেন শপথগ্রহণ অনুষ্ঠানের। যদিও ছিল না তৃণমূল কংগ্রেস।
ভারতের সেলেবরাও আমন্ত্রণ রক্ষা করে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন। সস্ত্রীক উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিভা পাতিলও এসেছিলেন। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুরাও উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র জগতের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরুখ খান, যিনি আবার পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ছিলেন রজনীকান্ত, অক্ষয় কুমার, রবীনা ট্যান্ডন, অনুপম খের, বিক্রম ম্যাসি প্রমুখ। দুই পুত্র অনন্ত ও আকাশ এবং জামাই আনন্দ পিরামলকে নিয়ে হাজির ছিলেন বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি। স্ত্রী প্রীতি ও ভাই রাজেশকে নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি গৌতম আদানি।
মোদীর মন্ত্রিসভায় থাকছেন ৭২ জন মন্ত্রী। এনডিএ শরিকদের মধ্যে ১১ জন মন্ত্রী হলেন। ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী এদিন শপথ নিলেন। ২৪টি রাজ্যের সাংসদরাই থাকছেন মোদীর মন্ত্রিসভায়। ২৭ জন ওবিসি, ১০ জন তফসিলি জাতি, পাঁচজন তফসিলি জনজাতি এবং ৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ আজ মন্ত্রী হিসেবে শপথ নিলেন। বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী- সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications