শুল্ক থেকে অভিবাসী! একগুচ্ছ চিন্তা মাথায় নিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
PM Modi US visit On February 12: চলতি মাসেই মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরেই তাঁর আমেরিকা সফর ঘিরে জোর চর্চা চলছিল। অবশেষে জানা যাচ্ছে, আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রনেই দুদিনের মার্কিন সফরে নরেন্দ্র মোদী যাবেন।
তাঁর এই সফর বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে অভিবাসী ভারতীদের ফেরাচ্ছে আমেরিকা, কর চাপানো নিয়ে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই প্রধানমন্ত্রীর মার্কিন সফর। যেখানে ডোনান্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হবে নরেন্দ্র মোদী (PM Modi US visit On February 12) । ফলে সেদিকে গোটা দেশের নজর থাকবে বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এটিই হবে প্রধানমন্ত্রী মোদীর প্রথম আমেরিকা সফর। এই প্রসঙ্গে বিদেশ সচিব আরও জানিয়েছেন, বেশ কয়েকজন বিশ্বনেতাদের মধ্যে নরেন্দ্র মোদীই অন্যতম যিনি ট্রাম্পের শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই আমেরিকা সফরে যাচ্ছেন।
গত কয়েক সপ্তাহ হয়েছে আমেরিকার মসনদে নতুন সরকার এসেছে। এর মধ্যেই নরেন্দ্র মোদীর কাছে আমন্ত্রণ, যা খুবই তাৎপর্য বলে মন্তব্য করেছেন বিক্রম মিস্রি। শুধু তাই নয়, ভারত এবং আমেরিকা সম্পর্ক কোন পর্যায়ে তাও বোঝা যাচ্ছে বলেও দাবি করেছেন।
বলে রাখা প্রয়োজন, গত কয়েক দিনের মধ্যেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি জাপানের শিগেরু ইসিবার সঙ্গেও ওয়াশিংটনে বৈঠক হয়েছে ট্রাম্পের। এবার গোটা বিশ্বের নজর মোদী-ট্রাম্প বৈঠকের দিকে। ইতিমধ্যে যদিও ফোনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে মোদীর।
কিন্তু এরপরেও চিড়ে ভেজে নি। একেবারে হাতকড়া পরিয়ে বেআইনি অভিবাসীদের ভারতে পায়ঠিয়েছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা আক্রমণ শানাতে শুরু করেছে। অন্যদিকে আমেরিকা সফরের আগেই ফ্রান্স সফরে যাবেন মোদী। আগামী ১০ এবং ১২ ফেব্রুয়ারি বিশেষ এআই সম্মেলনে যোগ দেওয়ার কথা আছে তাঁর। সেখান থেকেই আমেরিকা সফরে মোদী উড়ে যাবেন বলে খবর।












Click it and Unblock the Notifications