Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর হাতে বালতি-মপ, শ্রমদান করতে গিয়েছিলেন কালারাম মন্দিরে, দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন ২২ জানুয়ারি। অসম্পূর্ণ মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার শঙ্করাচার্যদের বিরোধিতাকে সামনে রেখে কংগ্রেসের তরফে ২২ তারিখ বেছে নেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও সেইসব সমালোচনায় কান দিতে নারাজ প্রধানমন্ত্রী মোদী এদিন থেকে ১১ দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করেছেন। তারই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী মোদী এদিন নাসিকে গোদাবরীর তীরে পঞ্চবটি এলাকায় অবস্থিত শ্রী কালারাম মন্দিরে প্রার্থনা করেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী মন্দির চত্বরে বালতি ও মপ দিয়ে পরিষ্কার অভিযান শুরু করেন। তিনি ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন পর্যন্ত, এইরকমভাবে মন্দিরগুলি পরিষ্কার করতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।

Swachhata Abhiyan

শ্রী কালারাম মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরে নাসিকে জনগণের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, আমাদের সকলের উচিত ২২ জানুয়ারি মধ্যে দেশের তীর্থস্থান ও মন্দিরগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা। তিনি আরও বলেন, এদিন তাঁর কালারাম মন্দির পরিষ্কার করার সৌভাগ্য হয়েছে।

রামায়নের সঙ্গে জড়িত স্থানগুলির মধ্যে পঞ্চবটিকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই নামের অর্থ হল পাঁচটি বটগাছের জমি। রাম-সীতা-লক্ষ্মণ পঞ্চবটি এলাকায় অবস্থিত দণ্ডকারণ্যে কয়েক বছর নির্বাসনে কাটিয়েছিলেন। স্থানীয় মানুষের বিশ্বাস ভগবান রাম সেখানে তাঁর কুঁড়েঘর তৈরি করেছিলেন। সেখানে পাঁচটি বটগাছের উপস্থিতি এই অঞ্চলকে শুভ করেছে। ভগবান রামের জীবনের সঙ্গে জড়িয়ে থাকার কারণে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে এই পঞ্চবটি এলাকায়ে প্রধানমন্ত্রী মোদী গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন।

কালারম মন্দিরকে নাসিকের বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। কালারাম মন্দিরটি ভগবান রামের উদ্দেশে উৎসর্গীকৃত। সেখানে গর্ভগৃহের মধ্যে একটি কালো পাথরের মূর্তি আকারে ভগবান রামকে পুজো করা হয়। মন্দিরের ভিতরে রাম ছাড়াও সীতা ও লক্ষ্মণের মূর্তিও রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+