মোদীর সঙ্গে ৭ মুখ্যমন্ত্রীর হাইভোল্টেজ বৈঠক! করোনা রুখতে উঠল 'মাইক্রো কন্টেইনমেন্ট জোনে'র প্রসঙ্গ

করোনা পরিস্থিতি নিয়ে এদিন প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীসঙ্গে বৈঠকে বসেন। সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭ রাজ্যকে ঘিরে মোদী বিশেষ বার্তা দিয়েছেন। একনজরে দেওয়া যাক, প্রধানমন্ত্রী এদিন কোন কোন বক্তব্য রেখেছেন।

 মোদীর ঘোষণা

মোদীর ঘোষণা

এদিন করোনার ভয়াবহ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। এরপর তিনি ঘোষণা করেন প্রতিটি রাজ্য নিজের বিপর্যয় মোকাবিলার ত্রাণের ফান্ডের ৫০ শতাংশ খরচ করতে পারবে। এক্ষেত্রে আগে ৩৫ শতাংশ খরচ করা যেত। তবে এখন তা বেড়ে দাঁড়াল ৫০ শতাংশ।

 সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭ রাজ্যকে

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭ রাজ্যকে

এদিন করোনার জেরে দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭ রাজ্যের প্রতি বড় বার্তা দেন মোদী। তিনি বলেন, উপযুক্ত টেস্টিং, ট্রেসিং., ট্রিটমেন্ট এ জোর দিতে হবে রাজ্যগুলিকে। তার সঙ্গে নজরজারি ও করোনা নিয়ে সরাসরি বার্তা দিতে হবে। তাতেই মানুষের সচেতনতা বাড়বে।

 জেলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীদের সভা!

জেলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীদের সভা!

মোদী এদিন বলেন, 'দেশের ৭০০ টি জেলার মধ্যে ৭ রাজ্যের ৬০ টি জেলা চিন্তার কারণ।' ওই জেলা থেকেই প্রবল করোনা আক্রান্তের সংখ্যা আসছে। এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ওই জেলার মানুষের সঙ্গে ভার্চুয়াল সভায় বসার পরামর্শ দিয়েছেন মোদী।

কোন ৭ টি রাজ্যকে ঘিরে উদ্বেগ?

কোন ৭ টি রাজ্যকে ঘিরে উদ্বেগ?

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, পাঞ্জাবকে ঘিরে দেশের করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ৭ রাজ্য। প্রধানমন্ত্রী এদিন বলেন, সমস্ত রাজ্যের মাইক্রোকন্টেইনমেন্ট জোনে ফোকাস করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+