‘সংসদ কোনও নাটকীয় মঞ্চ নয়’! শীতকালীন অধিবেশন শুরুর আগেই নাম না করে বিরোধীদের খোঁচা মোদীর

আজ থেকে সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আর এই শীতকালীন অধিবেশন শুরু হওয়ার ঠিক কিছুক্ষন আগেই অপ্রীতিকর সুরে বিরোধী দলগুলিকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮তম লোকসভার ষষ্ঠ অধিবেশন এবং রাজ্যসভার ২৬৯তম অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষন আগেই সংসদের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "নাটক করার অন্যান্য অনেক জায়গাই রয়েছে। সংসদের এই অধিবেশন রাজনৈতিক নাটকের মঞ্চে পরিণত হওয়া উচিত নয়। বরং এখানে পরিষেবা দেওয়া প্রয়োজন।"

তিনি আরও বলেন, "এই শীতকালীন অধিবেশন কোনও আচার কিংবা অনুষ্ঠান নয়। এই অধিবেশনের ফলে জাতিকে দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি তাতে শক্তি যোগাবে।"

প্রধানমন্ত্রীর মোদী তাঁর বক্তৃতায় মজবুত গণতন্ত্রের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে বিহার নির্বাচনের প্রসঙ্গও উঠে এসেছে। তিনি তাঁর বক্তৃতায় বিহারের নির্বাচনকে গণতন্ত্রের 'উজ্জ্বল উদাহরণ' বলে ব্যাখ্যা করেছেন। বিরোধীদের খোঁচা দিয়ে মোদী বলেন, "কিছু কিছু দল এখনও বিহার নির্বাচনে তাদের পরাজয়কে গ্রহণ করতে পারেনি।"

প্রধানমন্ত্রী মোদী সমস্ত দলকে সংসদের উদ্দেশ্য স্বীকার করতে এবং পরাজয়ের হতাশা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সংসদের এই অধিবেশনে সংসদ জাতির জন্য কী ভাবছে, কী করতে চায় এবং দেশের জন্য কী করতে চলেছে তার সমস্তটাই প্রতিফলিত হবে।"

মোদী দাবি করেছেন, বিরোধীরা গত দশ বছর ধরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। বিরোধী দলগুলিকে খোঁচা দিয়ে তিনি বলেন, "ওদের ভোটে জেতার কৌশল বদল করা উচিত। আমি জেতার জন্য কিছু টোটকা বলে দিতে রাজি আছি।"

প্রধানমন্ত্রীকেও পাল্টা জবাব দিয়ে আক্রমণ করতে ছাড়েননি কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সংসদে ঢোকার আগেই তিনি বলেন, "দূষণ কিংবা SIR-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই সংসদে আলোচনা হওয়া উচিত। বিষয়গুলি নিয়ে আলোচনা করা একেবারেই নাটক নয়। যখন জনপ্রতিনিধিদের জনস্বার্থ সম্পর্কিত কোনও বিষয় নিয়ে কথা বলতে দেওয়া হয় না, তখনই আসলে সেটা নাটক করা হয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+