Modi on Pahalgam Terror: "কল্পনাতীত শাস্তি হবে, হামলাকারীদের ধারণার বাইরে," পহেলগাঁও নিয়ে হুঙ্কার মোদীর

Narendra Modi on Pahalgam Terror: মঙ্গলবার পহেলগাঁও-তে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে বৃহস্পতিবার বিহারের মধুবনীতে সভামঞ্চ থেকে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলায় জড়িত জঙ্গিদের ও নেপথ্যের ষড়যন্ত্রীদের কল্পনাতীত সাজা দেওয়া হবে বলে হুঙ্কার প্রধানমন্ত্রীর।

মোদী বলেন, "স্পষ্ট শব্দে বলে দিতে চাই, যে এই হামলা চালিয়েছে, ওই জঙ্গিদের ও ষড়যন্ত্রকারীদের এমন সাজা দেওয়া হবে, যা ধারণার বাইরে। সাজা হবেই।" এদিন মধুবনীতে সভা শুরুর আগে পহেলগাঁওতে নিহতদের স্মরণে হাতজোড় করে ২ মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।

modi

বক্তৃতার শেষ লগ্নে এসে মোদী বলেন, "কোটি কোটি দেশবাসী আজ দুঃখিত। পহেলগাঁওতে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। নিহতদের পরিবারের পাশে গোটা দেশ। সরকার আহতদের জন্য সবরকম ব্যবস্থা করছে। কেউ সন্তান হারিয়েছেন,কেউ ভাই, কেউ আবার জীবনসঙ্গীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলা বলত, কেউ কান্নাড়া ,কেউ মারাঠা। কার্গিল থেকে কন্যাকুমারী সকলে ক্ষোভে ফুঁসছে।"

ভারতের আত্মার উপর হামলা চালানোর সাহস দেখিয়েছে জঙ্গিরা, বললেন মোদী। জঙ্গিদের কল্পনাতীত সাজা দেএয়ার হুঙ্কার প্রধানমন্ত্রীর। তিনি বলেন, "সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি দিয়ে জঙ্গিদের কোমর ভাঙব। সন্ত্রাসবাদীদের ধ্বংস করে ছাড়বে ভারত। বিহারের মাটি থেকে গোটা বিশ্বকে বলছি, ভারত জঙ্গিদের খুঁজে বের করে প্রত্যেককে সাজা দেবে। সন্ত্রাসবাদে ইতি টানবে ভারত। যারা মানবতায় বিশ্বাস করেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি সেই সমস্ত দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই বিপদে সমর্থন করেছেন।"

ভারতের মাটি থেকে সন্ত্রাসবাদীদের চিহ্ন মুছে ফেলা হবে বলে প্রতিজ্ঞা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সন্ত্রাসবাদ দিয়ে ভারতের মেরুদণ্ড ভাঙা যাবে না, স্পষ্ট বার্তা হুঙ্কার। বিচার নিশ্চিত করতে যা কিছু করার, সবকিছুই করা হবে বলে জানান মোদী। সৌদি আরবের সফরে কাঁটছাট করে ভারতে ফিরে বুধবারই প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাঁর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি বৈঠক হয়। তাতেই সিন্ধু জল চুক্তি বন্ধ-সহ পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানায় বিদেশমন্ত্রক।

Take a Poll

এই আবহে বৃহস্পতিবার সন্ধেয় সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সূত্রের খবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকবেন ওই বৈঠকে। পাকিস্তানকে একঘরে করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সমস্ত দলের রাজনৈতিক নেতাদের কেন্দ্রের হয়ে জানাবেন জয়শঙ্কর। সূত্রের খবর, ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সর্বদল বৈঠকে সভাপতিত্ব করতে পারেন রাজনাথ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+