Pahalgam Terror Attack: "বিচার হবেই, কঠোরতম শাস্তি পাবে জঙ্গিরা," মন কি বাতে ফের হুঙ্কার নরেন্দ্র মোদীর

Narendra Modi: পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর পাঁচ দিন কেটে গিয়েছে। প্রতিশোধের আগুনে ফুঁসছে গোটা দেশ। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১২১ তম এপিসোডে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আরও একবার শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বললেন মোদী।

মন কি বাতের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, "আমার মনে এখনও গভীর শোক বিরাজ করছে। ২২ এপ্রিল পহেরগাঁওয়ের ঘটনায় দেশের প্রত্যেক নাগরিক শোকস্তব্ধ। হতাহতদের পরিবারের জন্য প্রত্যেক ভারতীয় সমব্যথী।" জঙ্গি হামলায় প্রত্যেক ভারতীয় রাগে ফুঁসছেন বলেও উল্লেখ করেন মোদী। সঙ্গে এও বলেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের কাপুরুষোচিত মানসিকতা ফুটে উঠেছে জঙ্গি হামলায়।

MODI

প্রধানমন্ত্রী আরও বলেন, "কাশ্মীর ছন্দে ফেরার সময়ই জঙ্গি হামলা। কাশ্মীরে শান্তি ফিরছিল। স্কুল কলেজে পড়ুয়ার সংখ্যা বাড়ছিল। পর্যটনে উন্নতি হচ্ছিল। যোগাযোগ ব্যবস্থা তরান্বিত হচ্ছিল। যুবসমাজের কর্মসংস্থান হচ্ছিল। কাশ্মীরে গণতন্ত্র আরও মজবুত হচ্ছিল। পর্যটকদের সংখ্যা বাড়ছিল ও একইসঙ্গে উপত্যকার মানুষের আয় বাড়ছিল। তখনই কাশ্মীর তথা দেশের শত্রুরা নৃশংস হামলা চালাল। গোটা দেশ শোকার্ত।"

Take a Poll

সন্ত্রাসের চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় সংকল্প নেওয়ার প্রতিজ্ঞা নরেন্দ্র মোদীর। তিনি বলেন, "কাশ্মীরকে ফের ধ্বংস করতে চায় জঙ্গিরা। তাই বড়সড় ষড়যন্ত্র কায়েমের চেষ্টা চলছে। গোটা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিশ্বনেতারা আমাকে ফোন করেছেন। এমন নৃশংস হত্যার কড়া নিন্দা করেছেন তারা। গোটা দেশের ঐক্য, ১৪০ কোটি ভারতবাসীর সহমর্মিতাই আমাদের শক্তি। সন্ত্রাসবাদ দমনে এই ঐক্যই আমাদের ভিত্তি।"

পহেলগাঁওয়ের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে গোটা দেশের একই স্বর বলে উল্লেখ করেন মোদী। বলেন, "সারা বিশ্ব আজ ভারতের ঐক্য দেখছে। জঙ্গি হামলার পর বিশ্বের নানা প্রান্ত থেকে সকলে দুঃখ প্রকাশ করেছেন। আমাকে ফোন, মেসেজ, চিঠিতে বিশ্বনেতারা জঙ্গি হামলার কড়া নিন্দা জানিয়ে পাশে থাকার কথা বলেছেন।" এদিন ফের একবার মোদী স্মরণ করিয়ে দেন, "পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় জড়িতদের সকলের কঠোরতম শাস্তি হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+