নেহেরু'র পদবী ব্যবহারে লজ্জা কেন তাঁর প্রজন্মের! গান্ধী পরিবারকে নজিরবিহীন আক্রমণ মোদীর

গত কয়েক দফায় একাধিকবার কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। এমনকি আক্রমণ করেছেন রাহুলকেও। কিন্তু এভাবে নেহেরুকে সামনে রেখে তোপ মোদীর অনেকেই বলছেন একেবারে নজিরবিহীন।

লোকসভার পর আজ বৃহস্পতিবার রাজ্যসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বক্তব্য থেকেই একেবারে কড়া ভাষায় বিরোধীদের জবাব দেন তিনি। শুধু তাই নয়, একই সঙ্গে নেহেরু পরিবার এবং রাহুল গান্ধীকেও তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী।

 গান্ধী পরিবারকে নজিরবিহীন আক্রমণ মোদীর

তিনি বলেন, ৬০০ সরকারি যোজনা শুধুমাত্র নেহেরু এবং গান্ধী পরিবারের নামে রয়েছে। কিন্তু তাঁর প্রজন্মের কেউ কেন নেহেরু সারনেম রাখতে ভয় পায়? একেবারে নজিরবিহীন আক্রমণ নরেন্দ্র মোদীর।

এদিন রাজ্যসভায় প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করতেই বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। আদানি মোদী ভাই ভাই স্লোগান দিতে থাকেন। এমনকি আদানি নিয়ে প্রধানমন্ত্রীকে কিছু বলারও দাবি করে বিরোধীরা। যা নিয়ে রাজ্যসভায় তুমুল হৈহট্টগোল বেঁধে যায়। এর মধ্যেই লাগাতার বক্তব্য রাখতে থাকেন প্রধানমন্ত্রী। যদিও উপ রাষ্ট্রপতি জদদীপ ধনখড় বিরোধীদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

তুমুল বিক্ষোভের মধ্যেও বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, নেহেরু সারনেম রাখতে লজ্জা কোথায়! এত মহান ব্যক্তিত্ব আপনাদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রশ্ন মোদীর। তবে তাঁর মতে এই দেশ কোনও পরিবারের সম্পত্তি নয়। প্রধানমন্ত্রী বলেন, আমি এক সংবাদমাধ্যমে পড়েছিলাম ৬০০ সরকারি যোজনা গান্ধী এবং নেহেরু পরিবারের নামে রয়েছে। এরপরেও নেহেরু নাম না থাকলে কিছু মানুষ এখনও রেগে যায়।

আর তা তুলেই এদিন কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী। বলেন, আমাদের প্রাচীন একটা দেশ। যেখানে একাধিক ব্যক্তির অবদান আছে বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই দেশ কোনও পরিবারের সদস্য নয়। আর তা বলতে গিয়ে বলেন, আন্দামানের একটি দ্বীপের নাম নেতাজির নামে রাখা হয়েছে। যাঁরা আমাদের সেনাকে অপমান করতে ছাড়েন না, দ্বীপের নাম সেই পরমবীরচক্র প্রাপ্ত সেনাদের নামে করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মোদী। আর তাতে আপানাদের কষ্ট হচ্ছে বলে মন্তব্য তাঁর। একেবারে নাম না করে কংগ্রেসকে তুলোধোনা প্রধানমন্ত্রীর।

বলে রাখা প্রয়োজন, নেহেরুকে সামনে রেখে বারবার কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। এমনকি দেশের একাধিক সমস্যার কারণ নেহেরু ছিলেন বলেও তোপ দাগেন কেন্দ্রীয়মন্ত্রীরা। কিন্তু এভাবে নেহেরুকে সামনে রেখে কংগ্রেস এবং গান্ধী পরিবারকে মোদীর আক্রমণ অনেকেই বলছেন নজিরবিহীন।

যদিও এদিন আদানি ইস্যুতে সংসদের মধ্যে বিরোধীরা বিক্ষোভ দেখালেও সে বিষয়ে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। সবটাই এড়িয়ে গিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+