লোকসভায় বক্তৃতার সময় বিরোধী সাংসদকে একগ্লাস জল এগিয়ে দিলেন PM মোদী! ভাইরাল ভিডিওকে ঘিরে কী বলছেন নেটিজেনরা
লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নানা বক্তব্যের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই জবাব দিতে গিয়ে প্রতিবাদকারী এক বিরোধী সাংসদকে এক গ্লাস জলের অফার করতেও দেখা যাচ্ছে। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দোসরা জুলাই লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদ প্রস্তাবের প্রক্রিয়া চলাকালীন মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় বিরোধী সাংসদরা বারে বারে স্লোগান দেন। সেই সময় প্রধানমন্ত্রীকে এক বিরোধী সাংসদকে জল অফার করতেও দেখা যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে বিরোধী সাংসদ যখন ওই এক গ্লাস জল প্রত্যাখ্যান করছেন, সেই সময় অন্য এক সাংসদ প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে তা গ্রহণ করছেন। সেই সাংসদকে ওই জল খেয়ে গ্লাসটি প্রধানমন্ত্রীরটেবিলে রাখতেও দেখা গিয়েছে।
এক্স হ্যান্ডেলে শেয়ার করা ওই ভিডিও লোকসভার কয়েকটি হাল্কা মুহূর্তের মধ্যে একটি। ওই ঘটনার পরে হট্টগোল ও য়লাগাতার স্লোগানের মধ্যে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন।
এদিকে বিরোধী সাংসদরা রাহুল গান্ধীর নেতৃত্বে বেস কয়েকটি ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারে আক্রমণ করেন। প্রধানমন্ত্রীও তাঁর ভাষণে বিরোধীদের বিশেষ করে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন,মনে রাখতে হবে, এরা পরপর তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনে পরিজত হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, দল কেন হেরেছে, তা নিয়ে আত্মদর্শনের পরিবর্তনে 'নৈতিক বিজয়ে'ই তারা আনন্দিত।
Best video of the day!
— Mr Sinha (@MrSinha_) July 2, 2024
When PM Modi was speaking, opposition MPs were in well, shouting to disturb him..
PM was having water so he offered water to opposition MPs as well....❤️ pic.twitter.com/cmAE6g2ty1
প্রধানমন্ত্রী মোদী তাঁর দুই ঘন্টা পনেরো মিনিটের বক্ততায় সরকারের কৃতিত্ব ও পরিকল্পনার কথা বলেন। আর নেটিজেনরা প্রধানমন্ত্রী এক গ্লাস জলের অফারকে 'বস মুভ' বলেও অভিহিত করেছেন।












Click it and Unblock the Notifications