Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ayushman Bharat Digital Mission: আয়ুষ্মান ভারত হেলথ মিশনে প্রত্যেকের জন্য আলাদা হেলথ আইডি, একনজরে বিস্তারিত

সারা দেশে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (ayushman bharat digital health mission) সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। ২০২০-র ১৫ অগাস্ট লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধান ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের

সারা দেশে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (ayushman bharat digital health mission) সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। ২০২০-র ১৫ অগাস্ট লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধান ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের (national digital health mission) কথা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে দেশের ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে পাইলট প্রোজেক্টের কাজই শুরু করা হয়েছে। সেই কাজের সফলতার ভিত্তিতেই এবার সারা দেশেই এই প্রকল্পের কাজ শুরু করা হল।

অনলাইনেই স্বাস্থ্য সংক্রান্ত তথ্য

অনলাইনেই স্বাস্থ্য সংক্রান্ত তথ্য

আধারের পাশাপাশি এর ওপরে ভিত্তি করেই রয়েছে জনধন অ্যাকাউন্ট। সঙ্গে ছিল একটি মোবাইল নম্বর। সেই মাধ্যমেই সারা দেশে ডিজিটাল ব্যবস্থায় ইতিমধ্যেই অনেক পরিবর্তন এসেছে। এবার সেই প্রযুক্তির ওপরে নির্ভর করে সারা দেশের সব জনগণের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এক জায়গায় করার পরিকল্পনা। এই মাধ্যমে কোনও ব্যক্তি যেখানেই চিকিৎসা করুন না কেন, তাঁর চিকিৎসা সংক্রান্ত তথ্য এক জায়গায় রাখা থাকবে।

গোপনীয়তা রক্ষা করা হবে

গোপনীয়তা রক্ষা করা হবে

সরকারের তরফে জানানো হয়েছে এব্যাপারে গোপনীয়তা রক্ষা করা হবে। কেননা এই ব্যবস্থায় সবারই ব্যক্তিগত তথ্য দেওয়া থাকবে। সেক্ষেত্রে ব্যক্তিগত তথ্য যাতে নির্দিষ্ট ব্যক্তি এবং চিকিৎসক ছাড়া অন্য কারও হাতে গিয়ে না পড়ে সেবিষয়টি দেখা হবে হবে আশ্বস্ত করা হয়েছে সরকারি তরফে।

প্রত্যেকের জন্য আলাদা হেলথ আইডি

প্রত্যেকের জন্য আলাদা হেলথ আইডি

এই ব্যবস্থায় আধার কার্ডের মতো, প্রত্যেক ভারতবাসীর জন্য আলাদা হেলথ আইডি থাকবে। সেটাই সেই নির্দিষ্ট ব্যক্তির হেলথ অ্যাকাউন্ট। সেখানেই নির্দিষ্ট ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত তথ্য রাখা থাকবে। একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে তা দেখা যাবে। সেখানে হেলথকেয়ার প্রোফেশনাল রেজিস্ট্রি এবং হেলথকেয়ার ফেসিলিটি রেজিস্ট্রি থাকবে। সারা দেশে যেখানেই সেই ব্যক্তি চিকিৎসার জন্য যাবেন, সেখানে তাঁকে সঙ্গে করে কোনও রেকর্ড নিয়ে যেতে হবে না। চিকিৎসক কিংবা স্বাস্থ্য কেন্দ্রে নির্দিষ্ট আইডি খুলেই সব কিছুর হদিশ পেয়ে যাবেন। আগে কোনও রোগের চিকিৎসা হয়েছে কিংবা কোন চিকিৎসক কী চিকিৎসা করেছেন সবই জানা যাবে।

দেওয়া হবে ইউনিক হেলথ কার্ড

দেওয়া হবে ইউনিক হেলথ কার্ড

এই ব্যবস্থায় আধার কার্ডের মতো হেলথ আইডি সম্বলিত একটি কার্ড থাকবে প্রত্যেক ভারতবাসীর। এই কার্ডের মাধ্যমে জানা যাবে সেই ভারতবাসী আয়ুষ্মান ভারতের অধীনে চিকিৎসার সুযোগ পান কিনা। সরকারি পর্যায়ে কোনও সাহায্যের প্রয়োজন হলে এই কার্ডের ভিত্তিতেই করা হবে। আধার কার্ডের মতোই সরকার গঠিত হেলথ অথরিটির অধীনেই পুরো বিষয়টি থাকবে। পাইলট প্রোজেক্ট হিসেবে ছটি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা এবং নগর হাভেলি- দমন ও দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে এই পরিষেবার কাজ চালু হয়েছে। কোনও ব্যক্তি https://healthid.ndhm.gov.in/register-এ গিয়ে নিজের রেকর্ড নথিভুক্ত করে স্বাস্থ্য আইডি তৈরি করতে পারবেন বলেও জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+