International Yoga Day 2024: ডাল লেকের ধারে যোগাসনে মোদী! আন্তর্জাতিক যোগ দিবসে শামিল দেশ
International Yoga Day 2024: আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে দেশ। গোটা বিশ্বের দরবারের যোগাসনকে নিয়ে গিয়েছে ভারতই। আর এর বড় কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০১৪ সালে প্রাচীন যোগাভ্যাসকে স্বীকৃতি দেওয়া হয় রাষ্ট্রপুঞ্জের তরফে। যদিও এই বিষয়ে প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর প্রস্তাবকে মান্যতা দিয়েই যোগ নিয়ে বড় ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। এরপর থেকেই ভারত সহ গোটা বিশ্বজুড়ে সাড়ম্বড়ে আজ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2024) পালন করা হয়। সেই মতো আজ শুক্রবার সকাল থেকে যোগ দিবস পালন করা হচ্ছে। শ্রীনগরে ডাল লেকের ধারে শেইরি কাশ্মীর ইন্টারন্যাশানাল কনভেনশন সেন্টারে যোগা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi)।

তাঁর সঙ্গেই ওই অনুষ্ঠানে প্রায় সাত হাজার মানুষ অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। যোগ দেবেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও গানপাত রাও যাদব সহ একাধিক ব্যক্তিত্বরাও এদিন প্রধানমন্ত্রীর সঙ্গেই যোগাসনের সামিল হবেন। পাশাপাশি যোগ নিয়ে বিশেষ বক্তব্যও রাখতে পারেন নরেন্দ্র মোদী।
আর এই কর্মসূচি ঘিরে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে কাশ্মীর। বিভিন্ন জায়গায় চলছে বিশেষ নজদারি। অন্যদিকে সকাল থেকে যোগা কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। লাদাখ থেকে শুরু করে কন্যাকুমারী সর্বত্রই সাড়ম্বরে পালিত হচ্ছে যোগ দিবস। শামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরা।
#WATCH | Uttar Pradesh Chief Minister Yogi Adityanath and Governor Anandi Ben Patel perform yoga on the 10th International Yoga Day.#InternationalYogaDay2024 pic.twitter.com/zT3a7bs0vb
— ANI (@ANI) June 21, 2024
সকাল বেলা গেরুয়া ধুতি পড়ে যোগ দিবসে অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি মানব যোগাভ্যাস কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। বলেন, দীর্ঘ জীবনের জন্য যোগ খুবই গুরুত্বপূর্ণ। যোগ ভারতের ঋষি ঐতিহ্যের একটি অমূল্য উপহার, যা মানসিক ও আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি শরীরকেও সুস্থ রাখে। 'সুস্থ ভারত, শক্তিশালী ভারতে'র লক্ষ্যে সাধারণ মানুষকে যোগ শামিল হওয়ার বার্তা দেন যোগী আদিত্যনাথ।
শুধু ভারতের মাটিতেই নয়, বিশ্বের বিভিন্ন কোনায় যোগ দিবস পালন করা হচ্ছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যোগায় অংশ নিয়েছেন অন্তত ৮ থেকে ১০ হাজার মানুষ। যোগ দিবস মানুষের জীবনে কত প্প্রভাব রয়েছে তা তুলে ধরেছেন আমেরিকায় নিযুক্ত কনসোল জেনারেল অফ ইন্ডিয়া বিনয় প্রধান। নিউ ইয়র্কে যোগাভ্যাসের ছবি ধরা পড়ল ওয়ান ইন্ডিয়ার ক্যামেরায়। দেখুন সেই ছবি -
#WATCH | New York: On International Yoga Day 2024, Binaya Pradhan, Consul General of India, New York says, "Today we are celebrating International Yoga Day at Times Square. We have yoga participants from several nationalities and this is going to go on for the entire day. Today… pic.twitter.com/kaJGVvGECG
— ANI (@ANI) June 20, 2024
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications