Narendra Modi: ভোটমুখী দিল্লিতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদীর, কেজরির আপকে তুলোধনা

Narendra Modi: দোরগোড়ায় দিল্লির বিধানসভা ভোট (Delhi Assembly Election 2025)। তার আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন বস্তিবাসীদের পুনর্বাসনে ১৬৭৫টি ফ্ল্যাট উদ্বোধন করেন মোদী। একইসঙ্গে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নিশানা করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী।

আপ সুপ্রিমো কেজরিওয়ালের সরকারি বাংলো নিয়ে বরাবরই আক্রমণ শানিয়ে এসেছে বিজেপি। কেজরির বাংলোকে শিসমহল (sheeshmahal) বলে কটাক্ষ করেন তারা। জনগণের টাকা তছরুপ করে ওই বাংলো বানানো হয়েছে বলে দাবি করে এসেছে গেরুয়া শিবির। এদিন সেই তত্ত্বেই শান দিয়ে মোদী বলেন, "দেশবাসী জানে মোদী কোনওদিন নিজের জন্য বাড়ি বানায়নি। কিন্ত গরিবদের জন্য ৪ কোটি বাড়ি বানিয়েছেন। আমিও আমার জন্যে শিসমহল বানাতেই পারতাম।"

modi

গত অক্টোবরে পিডব্লিউডির তরফে জারি বিবৃতি ঘিরেই বিতর্কের সূত্রপাত। দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোয় অত্যন্ত বিলাসবহুল সব আসবাবপত্র রয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। তারপরই কেজরিওয়াল ও আপ সরকারকে আক্রমণ শানাতে শুরু করে বিজেপি।

আপকে আপদ কটাক্ষ করে মোদী বলেন, "গত ১০ বছরে আপদে ঘেরাও ছিল দিল্লি। আন্না হাজারেকে ঢাল করে কিছু কট্টর বেইমান দিল্লিকে আপদের মুখে ঠেলে দিয়েছে। দিল্লির উপর আপদ হয়ে বিপর্যয় এনেছে আপ।" মোদী আরও বলেন, "রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতাবস্থা অর্জন করেছে ভারত। ২০২৫ সালে তা আরও শক্তিশালী হবে। বিশ্বে অন্যতম বৃহৎ উৎপাদনকারী শক্তিকেন্দ্রে পরিণত হবে ভারত।"

দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় এনিয়ে দ্বিতীয়বার ফ্ল্যাট প্রদান করা হল দরিদ্রদের। এদিন অশোক বিহার এলাকায় আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের 'স্বাভিমান' অ্যাপার্টমেন্টের চাবি তুলে দেন মোদী। প্রতি ফ্ল্য়াট নির্মাণ ২৫ লক্ষ টাকা করে দিয়েছে কেন্দ্র। আর যোগ্য প্রাপকদের দিতে হয়েছে মোট খরচের ৭ শতাংশেরও কম। অর্থাৎ ১.৪২ লক্ষ টাকা নমিনাল কন্ট্রিবিউশন ও ৩০ হাজার টাকা ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য প্রদান করেছেন গ্রাহকরা।

ফেব্রুয়ারিতেই ভোট রয়েছে দিল্লিতে। তার আগে মোদীর একগুচ্ছ প্রকল্পের সূচনায় বিজেপি বাড়তি অক্সিজেন পেল বলে মনে করা হচ্ছে। এদিন নৌরজি নগরে বিশ্ব বাণিজ্য সেন্টার ও সরোজিনী নগরে টাইপ টু কোয়ার্টারেরও উদ্বোধন করেন মোদী। ৬০০টি জরাজীর্ণ কোয়ার্টার ভেঙে ওই জায়গায় বিশ্ব বাণিজ্য সেন্টার নির্মাণ করা হয়েছে। উন্নতমানের অত্যাধুনিক ব্যবস্থা-সহ ৩৪ লক্ষ স্কোয়ার ফুট জুড়ে নির্মাণ করা হয়েছে প্রিমিয়াম কমার্শিয়াল স্পেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+