PM Modi In Varanasi: বারাণসীর রোড শো-তে অ্যাম্বুলেন্সকে গুরুত্ব! কনভয় থামালেন প্রধানমন্ত্রী মোদী
PM Modi In Varanasi: দু'দিনের সফরে রবিবার কাশীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ারফোর্সের বিশেষ বিমানে তিনি লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে পৌঁছন। এরপর সড়কপথে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোড শো করেন তিনি।
রোড শোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো চলাকালীন একটি অ্যাম্বুলেন্সের জন্য রাস্তাও ছেড়ে দেওয়া হয়।

এদিন লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কনভয় অতুলানন্দ স্কোয়ার, মিন্ট হাউস এবং মিন্ট হাউস কাটিং মেমোরিয়াল-সহ বিভিন্ন জায়গা হয়ে এগোতে থাকে। রাস্তা পাশে দাঁড়ানো সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ফুল বর্ষণ করেন। এককথায় কাশীর জনগণ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
শহরের নাদেসারে অবস্থিত ছোঠ কাটিং মেমোরিয়ালে বিকাশ সংকল্পযাত্রার ওপর ভিত্তি করে হওয়া প্রদর্শনী পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন।
#WATCH वाराणसी, उत्तर प्रदेश: प्रधानमंत्री नरेंद्र मोदी के रोड शो के दौरान पीएम के काफिले ने एंबुलेंस के लिए रास्ता छोड़ा।
— ANI_HindiNews (@AHindinews) December 17, 2023
(सोर्स: डीडी न्यूज़) pic.twitter.com/CBTKInIxLT
প্রধানমন্ত্রী এদিন নমো ঘাটে আয়োজিত কাশী তামিল সঙ্গম অনুষ্ঠানে অংশ নেবেন এবং জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। তিনি বাকেরা গেস্ট হাউসে রাত কাটাবেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী মোদী ওমরাহে অবস্থিত স্বরবেদা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী এরপর সেবাপুরী বিধানসভার বারকিতে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী মোদী বারকিতে আয়োজিত জনসভায় সংসদ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে কথা বলবেন। এর পরে তিনি গ্রামবাসীদের তৈরি বিকাশ সংকল্প যাত্রার প্রদর্শনী পরিদর্শন করবেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন।
প্রধানমন্ত্রী মোদীর এবারের সফরে বারাণসীতে ১৯,১৫৪ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন কিংবা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে ১২৫৭৮.৯১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ৬৫৭৫.৬১ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।












Click it and Unblock the Notifications