বিশ্বনাথ দর্শনের পরে দশাশ্বমেধ ঘাটে PM মোদী! যোগী আদিত্যনাথের সঙ্গে অংশ নিলেন গঙ্গা আরতিতে
টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার নিজের কেন্দ্র বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বারাণসীতে বিভিন্ন চকর্মসূচিতে অংশ নেন। তারপর সন্ধেয় তিনি যা দশাশ্বমেধ ঘাটে। সেখানে তিনি গঙ্গা আরতিতেও অংশ নেন।
তারপর রাত আটটা নাগাদ তিনি যান বাবা বিশ্বনাথের মন্দিরে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিশ্বনাথের মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী সেখানে ষোড়শপচার পদ্ধতিতে পুজো করেন।

দশাশ্বমেধ ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। সেখানে পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তার আগে তৃতীয়বার জয়ের পরে প্রথম বারাণসী সফরে প্রধানমন্ত্রী মোদী বলেন, সাধারণের সবপ্ন আর সিদ্ধান্তগুলি পূরণ করতে তিনি দিনরাত পরিশ্রম করবেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি কৃষ্ক, যুবক, মহিলা ও দরিদ্রদের উন্নত ভারতের শক্তিশালী স্তম্ভব হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, কিষাণ সম্মাননিধির সম্প্রসারণ হোক কিংবা দেশের গরিব পরিবারগুলির জন্য তিন কোটি নতুন বাড়ি, উন্নত ভারতের পথকে শক্তিশালী করতে সাহায্য করবে।
তিনি বলেছেন, ১৮ তম লোকসভা নির্বাচন বিশ্বের সামনে ভারতের গণতন্ত্রের বিশালতা, ভারতের গণতন্ত্রের শক্তি, প্রশস্ততা ও শিকড়ের গভীরতা উপস্থাপন করে। এই নির্বাচনে দেশের জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তা সত্যিই নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন তিনি। এই জনাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে, বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলিতে খুব কমই দেখা গিয়েছে, একটি নির্বাচিত সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরে এসেছে। তিনি বলেছেন এবার যা হয়েছে, তা ৬০ বছর আগে হয়েছিল।
#WATCH | Ganga Aarti performed at Dashashwamedh Ghat in Varanasi in the presence of Prime Minister Narendra Modi, Uttar Pradesh Governor Anandiben Patel and Chief Minister Yogi Adityanath. pic.twitter.com/FBZkNrJKe7
— ANI (@ANI) June 18, 2024
প্রধানমন্ত্রী বলেন, কাশী ছিল সংস্কৃতির রাজধানী, জ্ঞানের রাজধানী। এই সব কিছু পাশাপাশি কাশী এমন একটি শহরে পরিণত হয়েছে, যাকে হেরিটেজ সিটিও বলা যেতে পারে। তিনি বলেন, কাশীতে সর্বত্রই দেখা যাচ্ছে ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের মন্ত্র।
প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার ও সাত বছর ধরে রাজ্য সরকার কাশীর কৃষ্কদের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছে।












Click it and Unblock the Notifications