২ মাসের মধ্যেই বিপুল সাড়া! 'আপনার টাকা, আপনার অধিকার' উদ্যোগ আরও বড় পরিসরে আনার প্রত্যয় মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে 'আপনার টাকা, আপনার অধিকার' উদ্যোগে অংশ নিতে আহ্বান জানালেন। এই উদ্যোগ গত দুই মাসে ২,০০০ কোটি টাকার দাবিহীন সম্পদ প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে সফল হয়েছে।
গত ৪ অক্টোবর কেন্দ্রীয় সরকার 'আপনার টাকা, আপনার অধিকার' নামে দেশব্যাপী এই প্রচারাভিযান শুরু করে।

ব্যাঙ্ক আমানত, বিমা, ডিভিডেন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং পেনশন-সহ বিভিন্ন দাবিহীন আর্থিক সম্পদ বৈধ দাবিদারদের কাছে ফিরিয়ে আনাই এর মূল লক্ষ্য।
মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেন, "সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সমন্বিত প্রচেষ্টায় প্রায় ২,০০০ কোটি টাকা ইতিমধ্যে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।"
অক্টোবর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত, ৪৭৭টি জেলায় বিশেষ শিবির বসেছিল। জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে সক্রিয়ভাবে অংশ নেন। প্রধানমন্ত্রী মোদী এই আন্দোলনকে আগামী দিনে আরও বড় পরিসরে নিয়ে যেতে আগ্রহী। তিনি দেশবাসীকে এই উদ্যোগে অংশ নিতে পুনরায় অনুরোধ জানিয়েছেন।
তিনি জানান, ভারতীয় ব্যাঙ্কগুলিতে ৭৮,০০০ কোটি টাকার দাবিহীন অর্থ পড়ে আছে। বিমা কোম্পানির কাছে প্রায় ১৪,০০০ কোটি, মিউচুয়াল ফান্ডের কাছে ৩,০০০ কোটি এবং ডিভিডেন্ড বাবদ ৯,০০০ কোটি টাকাও এখনও দাবিহীন।












Click it and Unblock the Notifications